হরিনাকুন্ডু উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক জাহিদ হাসান « বাংলাখবর প্রতিদিন

হরিনাকুন্ডু উপজেলা নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক জাহিদ হাসান

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৫২
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৫২
Link Copied!
সাংবাদিক জাহিদ হাসান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যে সকল প্রার্থীরা (সম্ভাব্য) নির্বাচনে অংশগ্রহন করবে ইতিমধ্যে তারা মাঠ গোছানোর কাজে নেমে পড়েছে। প্রার্থীতাও ঘোষণা করেছে অনেকে। ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রার্থীতা (সম্ভাব্য) ষোঘণা করেছেন সাংবাদিক জাহিদ হাসান।

তিনি উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা কামনা করছেন। নির্বাচিত হলে ইতিমধ্যে হরিনাকুন্ডুতে মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে উপহার দেয়ার বিষয়ে তার অভিব্যক্তি প্রকাশ করেন।

সাংবাদিকতা ও সমাজ সেবার পাশাপাশি জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারণ মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে চান তিনি। তিনি বলেন, সমাজ সেবা করতে হলে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই সমাজ সেবা করতে হবে। সমাজ সেবা ও জনপ্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি উপজেলাবাসীর কল্যানে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। হরিনাকুন্ডু উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদনে উৎসাহিত করতে চাই। এ জন্য চাই দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালোবাসা।

বিজ্ঞাপন

জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচনে হরিনাকুন্ডু উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু এখন সাংবাদিক জাহিদ হাসান। জাতীয় নির্বাচনের পর সাধারণ মানুষ ও চায়ের দোকানে এখন শুধুই উপজেলা নির্বাচনের আলোচনা।
জাহিদ হাসান হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সমভ্রান্ত পরিবার শের আলী ব্যাপারীর ৬ষ্ঠ সন্তান।

তিনি একাধারে সাংবাদিক নেতা। বর্তমানে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি হরিনাকুন্ডুর রঘুনাথপুরে শের আলী অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি । দীর্ঘদিন ধরেই তিনি সমাজ সেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি গরিব দুঃখী মানুষের জন্য সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। হরিনাকুন্ডু এলাকার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় জমি দানসহ আর্থিক সহায়তা প্রদানেরও নজির রয়েছে জাহিদ হাসানের।

এ বিষয়ে ভায়না ইউনিয়নের বাকচুয়া গ্রামের মোক্তার হোসেন বলেন, সাংবাদিক জাহিদ হাসান একজন ভালো মানুষ। তিনি গরীব অসহায় মানুষের উপকার করে থাকেন আমরা এমন একজন মানুষকে উপজেলায় চাচ্ছি।

বিজ্ঞাপন

রঘুনাথপুর গ্রামের আক্কাস আলী বলেন, জাহিদ হাসান আমাদের গ্রামের গর্ব রঘুনাথপুর গ্রামের মানুষ বিপদে পড়লে তিনি সব সময় পাশে এসে দাড়ান। জনপ্রতিনিধি না হয়েও নিজের পকেটের টাকা খরচ করে তিনি মানুষের চিকিৎসার খরচ দেন। রমজান মাসে, শীতের সময় অসহায় মানুষের দান করে থাকেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের বিষয়ে জাহিদ হাসান বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট বাংলাদেশ। এরই অংশ হিসেবে হরিনাকুন্ডু একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চাই।

তিনি বলেন, বিগত দিনে আমি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। সকলের দোয়া ও ভালোবাসায় তার আগামীর পথ সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত