ঝিনাইদহে ভেজাল গুড়ের কারখানার ছড়াছড়ি « বাংলাখবর প্রতিদিন

খেজুর গুড়ের নামে কি খাচ্ছি আমরা?

ঝিনাইদহে ভেজাল গুড়ের কারখানার ছড়াছড়ি

ইনছান আলী, স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৫৭
ইনছান আলী, স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ
আপডেটঃ ৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৫৭
Link Copied!
ভেজাল গুড় তৈরির দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

শীতের মৌসুমে খেজুর রসের গুড়,পাটালি দিয়ে পিঠা পায়েস খাওয়া ভোজনরসিক বাঙালির অভ্যাস বহু পুরাতন। এছাড়া শীত মৌসুমে কাঁচা খেজুর রসের মজাই অন্যরকম।

আর সেই সুযোগেই কিছু অসাধু গুড় ব্যাবসায়ীরা ঝিনাইদহ জুড়ে শুরু করেছে চিনি,রং,সোডা আর ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে গুড়,পাটালি তৈরির কাজ। ঝিনাইদহ জুড়ে এখন এ-সব গুড়,পালটালি ছড়াছড়ি।
অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল দিয়ে গুড় তৈরি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে শহর ও গ্রামীণ হাটবাজারে।

অনুসন্ধানে জানাযায়, শীত মৌসুম টার্গেট করে রাজশাহী জেলা থেকে আসা একটি চক্র ঝিনাইদহ জুড়ে ছড়িয়ে পড়ে খেজুর গাছ কেঁটে রস সংগ্রহ করার জন্য।
অধিক লাভের আশায় মূলত তাঁরা রস জ্বালিয়ে গুড়ের পরিমাণ বৃদ্ধির জন্য চিনি ও রং দিয়ে তৈরি করে এসব খেজুরের গুড়।

বিজ্ঞাপন

সরজমিনে গিয়ে দেখা যায়,শৈলকূপা উপজেলার সাপখোলা,রইড়া,আশুরহাট,সদর উপজেলার নরহরিদ্রা,বাজার গোপালপুর,কোঁটচাদপুর উপজেলার ছাবদালপুর,বুলহর এলাকায় একাধিক ভেজাল গুড়ের ফ্যাক্টারি গড়ে উঠেছে।

সেখানে হরহামেশাই গুড়ের মধ্যে মেশানো হচ্ছে এসব কেমিক্যাল যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ভেজাল গুড়ের বিষয়ে,ঝিনাইদহ সদর হাসপাতালের সুপার ডাক্তার সৈয়দ রেজাউল ইসলাম জানান,কেমিক্যাল মেশানো সকল খাবারই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

বিজ্ঞাপন

আর খেজুর গুড়ের মধ্যে রং মেশালে সেই গুড় খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে নানা রোগের জীবাণু এমনকি ক্যান্সার হতে পারে।

ভেজাল গুড়ের ব্যাপারে ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাদ মেহের জানান,খাবারে ভেজাল দিলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।

আর খেজুর গুড়ের ভেজালের কথা আমরা কমবেশি শুনতে পায় খোঁজখবর নিয়ে দ্রুতই অভিযান পরিচালনা করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত