টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৮
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৮
Link Copied!
যুবকের লাশ উদ্ধার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের ১৭ দিন পর হাত বাঁধা অবস্থায় বিল থেকে প্রবাস ফেরত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পারখী ইউনিয়নের বগা বিল থেকে মাটি খুঁড়ে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক পারখী দক্ষিণ পাড়া গ্রামের হানিফা ওরফে কিসলুর ছেলে মুকুল (২৫)।

বিজ্ঞাপন

স্থানীয় সেচ পাম্প চালক চাঁন মামুদ জানান,ভোরে ফজরের নামাজ পড়ে বেলা ওঠার পর মেশিন (সেচ পাম্প) চালানোর জন্য বগা বিলে যাই। পরে মেশিন চালু করে যে ক্ষেতে লাশ ঐ ক্ষেত শুকনো দেখে পানির ড্রেন কেটে দিতে যাই, এসময় ক্ষেতের পাশে নেটের বেড়া মাটিতে পড়ে থাকতে দেখে জমিতে তাকিয়ে দেখি কি জানি একটি বলের মতো। পরে কাছে গিয়ে দেখি মাথার খুলি ও মানুষের হাত বাঁধা। এইটা দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলে এক কামলা (শ্রমিক) আমাকে বাড়িতে নিয়ে আসে।

নিহত মুকুলের শশুর জানান, গত তিন- চার মাস আগে সে সৌদি আরব যায়। পরে সেখানে এক মাস থেকে দেশে চলে আসেন। এরপর থেকে মুকুলের বাবা-ভাই বাড়িতে জায়গা না দেওয়ায় আমি একটি দোকান নিয়ে দেওয়ার কথা বললে মেয়েকে নিয়ে আমার বাড়ি সখিপুর উপজেলার (খুইংগারচালা)চলে আসে।

তিনি আরও জানান, মুকুল ভালোভাবেই দোকান করতে ছিল। হঠাৎ গত ১৭ দিন আগে অসময়ে দোকান বন্ধ দেখে তাকে ফোন করলে সে জানায় কালিহাতী গেছে। ফিরতে পরের দিন সকাল হবে। সেই সময় থেকে আর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির করে না পেয়ে একপার্যায়ে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ সোমবার ফোনে পারখীতে একজনের লাশ পাওয়া গেছে এরকম খবর পেয়ে এসে দেখি আমার মেয়ের জামাইয়ের লাশ। প্রথমে পুরো শরীরে কাঁদায় ঢেকে থাকায় চিনতে পারিনি। পরে পড়নের কাপড়-চোপড় দেখে চিনতে পারি।
তিনি জানান, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি চাই।

বিজ্ঞাপন

এবিষয়ে কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, পারখী ইউনিয়নের বগা বিল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত