খুবিতে জাতীয় পরিসংখ্যান দিসব পালন « বাংলাখবর প্রতিদিন

খুবিতে জাতীয় পরিসংখ্যান দিসব পালন

মোস্তফা কামাল,খুবি প্রতিনিধি
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২৮
মোস্তফা কামাল,খুবি প্রতিনিধি
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:২৮
Link Copied!
পরিসংখ্যান দিসবের র‍্যালি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় পরিসংখ্যান ডিসিপ্লিনের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে অদম্য বাংলায় এসে শেষ হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন।

এসময় তিনি বলেন, ‘পরিসংখ্যান এর যথাযথ ব্যবহার ছাড়া কোনো গবেষণা পূর্ণতা পেতে পারেনা, তাই শিক্ষা ও জাতীয় জীবনে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম।’

বিজ্ঞাপন

গুণগত পরিসংখ্যান ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে রূপকল্প ২০৪১ অর্জনে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

র‍্যালির শুরুতে উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রভাষক আব্দুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

র‍্যালির শেষে পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. উত্তম কুমার মজুমদার উপস্থিত সকলকে জাতীয় পরিসংখ্যান দিবসের শুভেচ্ছা জানান এবং বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানের সঠিক ব্যবহার ও এর তাৎপর্য তুলে ধরেন।

বিজ্ঞাপন

এছাড়াও সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীরা র্যালিতে উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত