শৈলকুপায় সামাজিক দ্বন্দে দুইজনকে কুপিয়ে জখম « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় সামাজিক দ্বন্দে দুইজনকে কুপিয়ে জখম

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ মার্চ, ২০২৪ | ৪:২০
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ মার্চ, ২০২৪ | ৪:২০
Link Copied!
কুপিয়ে জখম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ সমর্থিত দুই সামাজিক দলের কোন্দলের জের ধরে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার সকালে উপজেলার আলফাপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার বগুড়া ইউনিয়নের আলফাপুর গ্রামে আওয়াল বিশ্বাস ও চাঁদ আলী মিয়ার দুইটি সামাজিক দল রয়েছে।

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই দলের মধ্যে বিরোধ চলে আসছিলো। আওয়াল বিশ্বাস স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শিমুল ও চাঁদ আলী বিশ্বাস বিল্ডার্সের মালিক নজরুল ইসলাম দুলালের সমর্থক হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বিরোধের জের ধরে শনিবার সকালে আলফাপুর গ্রামের মাঠে ফসলের ক্ষেতে কাজ করছিলো চাঁদ আলী মিয়ার সমর্থক রাজ্জাক মোল্লা ও মানিক বিশ্বাস।

এ সময় আওয়াল বিশ্বাসের নেতৃত্বে শরিফ মিয়া, নয়ন বিশ্বাস, আলামিন হোসেন, মিজান মোল্লাসহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। তারা রাজ্জাক ও মানিক বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাঁদ আলী মিয়া বলেন, আওয়াল বিশ্বাস বিএনপি নেতা হয়ে আওয়ামী লীগের ছত্রচায়ায় থেকে নেতাকর্মীদের উপর হামলা করছে। কিন্তু তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি মেম্বর তুহিন বিশ্বাস জানান, আহত ও হামলাকারীরা উভয় আওয়ামীলীগ সমর্থিত সামাজিক দলের সদস্য। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সামাজিক দ্বন্দের জের ধরে দুইজনকে মারধর করা হয়েছে। সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। ভুক্তভোগীরা মামলা দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত