মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি সোনার বার জব্দ « বাংলাখবর প্রতিদিন

মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি সোনার বার জব্দ

ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৩:১১
ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩ মার্চ, ২০২৪ | ৩:১১
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি সোনার বার জব্দ করেছে বিজিবি।
শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে এসব সোনা উদ্ধার করা হয়। ঝিনাইদহের মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চোরাকারবারীরা মাটিলা এলাকা দিয়ে সোনা পাচারের উদ্দেশ্যে সীমান্তে প্রবেশ করবে। এর প্রেক্ষিতে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫১ হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুশ স্থাপন করে।

তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক সাড়ে ১১ টার সময় চোরাকারবারী সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় সোনার চালানটি নেওয়ার চেষ্টাকালে টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে সেখানে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় পাঁচটি সোনার বার (প্রতিটি ১ কেজি করে মোট পাঁচ কেজি) জব্দ করে বিজিবি।

জব্দকৃত সোনার আনুমানিক মূল্য চার কোটি ৩৫ লক্ষ নয় হাজার ৯৪৫ টাকা।

তিনি আরও জানান, এসব সোনার বার যথাযথ প্রক্রিয়ায় জমা ও জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলমান।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত