সখীপুরে ৪ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করলেন সখীপুর থানা পুলিশ « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে ৪ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করলেন সখীপুর থানা পুলিশ

ইলিয়াস কাশেম-বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ২:৩৯
ইলিয়াস কাশেম-বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ২:৩৯
Link Copied!

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে কলা বাগানের ভিতরে জুয়া খেলারত অবস্থায় ৪জন জুয়াড়িকে আটক করেছে সখীপুর থানা পুলিশ।

সোমবার( ৪মার্চ)বিকেল আনুমানিক ৬টার দিকে কাকড়াজান ইউনিয়ন পরিষদের কাছেই বাংলাদেশ ব্যুরো শাখা অফিসের পশ্চিম দিকে করিম মিয়ার কলা বাগানের ভিতরে মাদুর পেতে জুয়ার আসর বসিয়ে তারা জুয়া খেলছিল।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দ্রুত এসআই ফজলুল হকের নেতৃত্বে টহল পুলিশের দল জুয়া খেলারত অবস্থায় কিছু টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

আটকৃত আসামিদের মধ্যে ঘাটাইল উপজেলার আবুল কাশেমের ছেলে আনিছ মিয়া(৩২),সখীপুর বড়চওনা ইউনিয়নের বিন্নরী পাড়া আলীমুদ্দিনের ছেলে রমজান(৪০),ইন্দারজানি শিরিচালা এলাকার বাছেদ মিয়ার ছেলে হালিম এবং ইন্দারজানি এলাকার সাবেক মেম্বার আবু ছাইদ মিয়ার ছেলে মঞ্জুরুল মোর্শেদ (৪২)কে আটক করেন পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা জুয়া খেলার দায় স্বীকার করলে থানায় মামলা করা হয়।

প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সনের জুয়া আইনে ৩/৪ ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান ,গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে।অবৈধ জুয়া খেলা বন্ধে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত