মিরপুরের কথিত সাংবাদিক কে এই সাদ্দাম ওরফে মুন্না ? « বাংলাখবর প্রতিদিন

পুলিশের সোর্স, ফাঁপর বাজ, ব্লাকমেইলে দক্ষ তিনি

মিরপুরের কথিত সাংবাদিক কে এই সাদ্দাম ওরফে মুন্না ?

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ | ২:৩৫
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ | ২:৩৫
Link Copied!
ছবি সবুজ বাংলাদেশ: অভিযুক্ত কথিত সাংবাদিক সাদ্দাম ওরফে মুন্না -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বঃ
মিরপুরে পুলিশের ছোর্স, দালালী সহ নানান চিটার-বাটপারীতে জড়িত ব্যক্তিই এখন পরিচয় দিয়ে বেড়ায় সাংবাদিক বলে। এমনি একাধিক অভিযোগ ও তথ্যের গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছে “দৈনিক সবুজ বাংলাদেশ” পত্রিকা।

মূলত এই সাদ্দাম ওরফে মুন্না বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে হয়ে উঠে বড় মাপের সাংবাদিক। নেই শিক্ষাগত যোগ্যতা, নেই কোয়ালিফিকেশন, গ্রাজুয়েশনতো অনেক দূরের কথা।

তবে তার কিছু অনন্য গুণ ও দক্ষতা আছে। আর তা হলো: পুলিশের একনিষ্ঠ সোর্স, বিভিন্ন কাজের দালালিতে দক্ষ কারিগর, নেতাদের সাথে কৌশলে ঘনিষ্ঠ ছবি তোলা, বড় বড় সাংবাদিক ও সম্পাদকদের সাথে ছবি তোলা এবং সেই ছবিকে পুঁজি করে বাটপারি ও প্রতারণার আশ্রয় নেয়া, এলাকায় বিভিন্ন কাজের সময় কৌশলে চাঁদা আদায়, মানুষকে জিম্মি ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, মেয়েদের ব্লাকমেইল সহ সাদ্দামের অপকর্মের ওপর রয়েছে বিশাল দক্ষতা।

বিজ্ঞাপন

এই কথিত সাংবাদিক সাদ্দাম ওরফে মুন্না নিজেকে পরিচয় দেন ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য হিসেবে। এমন চিহ্নিত অপরাধী কিভাবে ঢাকা প্রেসক্লাবের স্থায়ী সদস্য হতে পারে ? বিষয়টি নিয়ে যথেষ্ট অভিযোগ আসলে খবর নিয়ে জানা যায়, সে এই ক্লাবের কোন সদস্য নয়।

সরেজমিনে অনুসন্ধান করে যানা যায়, চিটারী বা প্রতারণাই তার মুল পেশা। সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে বেড়ালও তার নেই কোন অফিস। বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে, ফেইসবুকে সেই ছবিকে ব্যবহার করে বিভিন্ন যায়গায় বাটপারি করে বেড়ায় সে। কিছু দিন আগেও মিরপুর পল্লবীতে চাঁদাবাজি করতে গিয়ে থানায় অভিযোগ হয়। তারপরও থেমে নেই সাদ্দাম হোসেন ওরফে মুন্না। পরে জানা যায়, সে কারো ছত্রছায়ায় থানাকে ম্যানেজ করে নিয়েছেন।

যার কুকীর্তি নিয়ে এতো আলোচনা- কে এই মুন্না ? জানতে হলে প্রথমে দেখবেন কখনো নঈম নিজাম এর সাথে ছবি দিয়ে পোষ্ট, কখনো রাজনৈতিক ব্যক্তিত্ব নিখিল এর সাথে ছবি দিয়ে পোস্ট।

বিজ্ঞাপন

নিজের নাম লিখতে কলম ভাঙে সাতটা। মেয়েদের ব্লাকমেইল, চাঁদাবাজি, দালালি, জিম্মি করে টাকা কামানো সহ বিবিধ প্রতারণাই এই মুন্নার প্রধান ও মহান পেশা। আইন শৃঙ্খলা বাহীনির নাকের ডগায় এই মুন্না বিভিন্ন অপকর্মে লিপ্ত। নাম, পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ব্যক্তি বলেন, মুন্না এমন অপকর্মে জড়িত দীর্ঘদিন থেকেই। কিন্তু পল্লবী ও মিরপুর অঞ্চলের পুলিশ তাকে কিছুই বলে না। কারণ মুন্না পল্লবী থানাকে ম্যানেজ করে চলে। কিছু পুলিশের সাথে তার বিশেষ খাতির রয়েছে।

নিয়মিত নেশা ও মাদক ব্যবসা সম্প্রসারণ করে বেড়ায় এই চাঁদাবাজ দালাল বাটপার মুন্না।

(পরবর্তী পর্ব শীঘ্রই আসবে)

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত