হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িঘর ভাংচুর, আহত ২ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িঘর ভাংচুর, আহত ২

হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ৬:০৫
হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৭ এপ্রিল, ২০২৪ | ৬:০৫
Link Copied!

কুমিল্লার হোমনার দুলালপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক রাসেল আহমেদের বাড়িঘর সহ আরো বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও ২ জনকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামাল উদ্দিনের নেতৃত্বাধীন সন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে।

গতকাল শনিবার উপজেলার দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন ও তার ছোট ভাই জালাল উদ্দিনের নেতৃত্বে দুলালপুর গ্রামে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রাত আনুমানিক ৯ ঘটিকায় লাঠিসোঠা, রামদা, দেশীয় অস্ত্রসহ নিয়ে প্রকাশ্যে মোহড়া দিয়ে হামলা করে বাড়িঘর কুপিয়ে ভাংচুর করে।

এসময় আলমগীর নামের একজন ভাংচুরে বাধা দিতে আসলে তাকে কুপিয়ে আহত করে। তখন কয়েকজন মহিলা তাকে বাচাতে আসলে তাদের কেও এলোপাতাড়ি বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করে। এতেও খ্যান্ত হয়নি জালাল উদ্দিনের সন্ত্রাস বাহিনীরা। যাওয়ার সময় সাংবাদিক রাসেল আহমেদ এর বাড়িঘর ভাংচুর করে তারা। এঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় আহত আলমগীর কে গুরুতর অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে।
এ ঘটনায় সাংবাদিক রাসেল আহমেদ বলেন, আমার সাথে তাদের কোন পূর্ব শত্রুতা নেই। তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একই গ্রামের নোয়াব মিয়ার সাথে তাদের কথা-কাটাকাটি হয়। কিন্তু আমার বাড়িঘরে কেন হামলা চালিয়ে ভাংচুর করলো তা জানি না। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত জালাল উদ্দিন বলেন, আমি দুলালপুর এলাকায় গন্ডগোলের সংবাদ শুনে সেখানে গিয়ে সবাইকে থামিয়ে দেই। সাংবাদিক রাসেলের বাড়িতে হামলা হয়নি। তবে উপজেলা চেয়ারম্যান এর সুষ্ঠু সমাধানের দায়িত্ব নিয়েছেন।

এ ঘটনায় হোমনা থানা অফিসার ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন বলেন, রাতে ফেসবুকের মাধ্যমে ঘটনার কথা জানতে পেরে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত