টেন্ডার ছাড়াই সরকারি গাছ উপড়িয়ে ফেলার অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে « বাংলাখবর প্রতিদিন

টেন্ডার ছাড়াই সরকারি গাছ উপড়িয়ে ফেলার অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে

হোমনা প্রতিনিধি
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১২:২৬
হোমনা প্রতিনিধি
আপডেটঃ ১০ জুন, ২০২৪ | ১২:২৬
Link Copied!
রাস্তার গাছ উপড়ে ফেলা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুমিল্লার হোমনায় টেন্ডার ছাড়াই সরকারি গাছ উপড়িয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান এর বিরুদ্ধে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে উপজেলার দুলালপুর টু রামকৃষ্ণপুর বাজার পর্যন্ত সড়কের কাজ করতে গিয়ে বন কর্মকর্তার অনুমতি না নিয়ে ও কোনো টেন্ডার ছাড়াই সড়কের পাশে থাকা বিশাল আকৃতির অনেক গুলো গাছ ভেকু দিয়ে উপড়িয়ে ফেলে দিয়েছেন।

এবিষয়ে উপজেলা বনকর্মকর্তা মো. মাজহারুল জানান, প্রকৌশলী ইঞ্জিনিয়ার আমাদের কে এবিষয়ে কিছুই জানায়নি এবং কোনো অনুমতিও নেয়নি। ঠিকাদার মাইকিং করে সবাইকে বলেছে রাস্তার পাশে থাকা গাছ গুলো কেটে নেওয়ার জন্য। ঠিকাদারের মাইকিং করার পর আমাদের অনেক গুলো মেহগনি, কাঠগাছ অপসারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ভেকু দিয়ে বিভিন্ন প্রজাতির বড় বড় গাছ উপড়িয়ে ফেলে দিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই থেকে তিন লাখ টাকা। ঠিকাদারকে বাধা দিতে গেলে হোমনাতে থাকা স্টাফদের কে উল্টো পাল্টা কথা বলেছে প্রকৌশলী ইঞ্জিনিয়ার ও ঠিকাদার। তিনি আরও বলেন এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বিভাগীয় বনকর্মকর্তার অনুমতি পেলেই মামলা করা হবে। বিভাগীয় বন কর্মকর্তা জিএম কবির বলেন, এবিষয়ে আমরা অবগত হয়ে মামলা করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ইঞ্জিনিয়ার এর সাথে কথা বলেছি। উপজেলা বন কর্মকর্তা একটা রিপোর্ট দিয়েছেন বিভাগীয় বন কর্মকর্তার কাছে। সেই রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন বিভাগের সদস্যদের সাথে ঠিকাদারের লোকজন বা ভেকু ড্রাইভার খারাপ আচরণ করে থাকতে পারে তা আমার জানা নাই।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, আমি বনকর্মকর্তা কে জানিয়ে গাছ গুলো উপড়িয়ে ফেলার জন্য অনুমতি দিয়েছি। তিনি আরও বলেন গাছ গুলোর টেন্ডার করা হয়নি তবে এখন টেন্ডার করা হবে। কোন বনকর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়েছে তা জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন এই বিষয়ে আমার আর কোনো বক্তব্য নেই।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠান মোস্তফা জামান ট্রেডার্স কে মোবাইলে একাধিকবার ফোন দিলেও সে ফোন রিসিভ করেনি। পরবর্তীতে মোবাইল ফোন বন্ধ করে দেয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত