হোমনায় বাড়ির ছাদে ড্রাগন চাষে সফলতা « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বাড়ির ছাদে ড্রাগন চাষে সফলতা

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:২৯
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১২ জুন, ২০২৪ | ১০:২৯
Link Copied!

কুমিল্লার হোমনায় শখের বশে বাড়ির ছাদে ড্রাগন ফল চাষ করে সফলতা পেয়েছেন মো. মানিক মিয়া নামের এক যুবক। সে উপজেলার ঘনিয়ারচর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উক্ত গ্রামের বাসিন্দা।

গত দুই বছর আগে শখের বসে বাজার থেকে ড্রাগনের চারা নিয়ে বাড়ির ছাদে ড্রামের মধ্যে ড্রাগনের চারা রোপণ করেন। এর কিছুদিন পরই এগুলোর মধ্যে ফলন আসতে শুরু করে। এরপরই ড্রাগন চাষের প্রতি তার আগ্রহ বাড়ে এবং নতুন চারা রোপন করতে থাকেন।

৬ শতাংশ জমির ৩ শতাংশ জমিতে ১ তলা বাড়ি নির্মাণের পর বাড়ির ছাদে ড্রাগন চাষ শুরু করেন তিনি। এছাড়াও বাড়ির আঙিনায় অন্যান্য ফল ও ফুলের গাছ ও লাগিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

৩ বছর আগে বাগান শুরু করলেও বর্তমানে ছাদ ও বাড়ির আঙিনা মিলিয়ে প্রায় ৩ শতাধিক ড্রাগন গাছ আছে তার। ফলে, উৎপাদনের পাশাপাশি ড্রাগনের চারা করে তা বিক্রি করেও সফল তিনি।

এ বিষয়ে মোঃ মানিক মিয়া বলেন, ‘কয়েক বছর আগে ফেইজবুকে একটি ড্রাগন বাগান দেখে উৎসাহিত হয়ে নিজে উদ্যোগে ড্রাগনের চাষ শুরু করি। বর্তমানে আমার এখানে চার ধরনের ড্রাগনের চারা আছে।

তিনি জানান, এসব গাছ থেকে প্রতিবছর নিজেরা খাওয়ার পাশাপাশি ফল বিক্রি করি। এছাড়াও প্রতিমাসে কয়েক হাজার টাকার চারা বিক্রি করি। ড্রাগন চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাটি প্রস্তুত করা এবং গাছের কাটিং সম্পন্ন করা। ইউটিউব দেখে এবং বিভিন্ন বাগান ঘুরে এগুলো শিখেছি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত