নরসিংদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ, থানায় মামলা « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ, থানায় মামলা

মাজহারুল ইসলাম ইমন
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১:১৯
মাজহারুল ইসলাম ইমন
আপডেটঃ ২৫ জুন, ২০২৪ | ১:১৯
Link Copied!

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ের সফরিয়া গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে ফাহাদ ভূঁইয়ার (২৯) এর সাথে ফেসবুকে পরিচয় হয় নরসিংদী শহরের থাকা ভুক্তভোগী ওই নারীর।

বিজ্ঞাপন

পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করে অভিযুক্ত ফাহাদ ভূঁইয়া। পরে গোপনে সেই দৃশ্য ভিডিও ধারণ করেও রেখে দেয়। পরবর্তীতে ভুক্তভোগী নারী তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।

গত শুক্রবার (২১ জুন) অনত্র বিয়ে করে নেয় ফাহাদ। পরে ভুক্তভোগী ঐ নারী গত রবিবার (২৩ জুন) নরসিংদী মডেল থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এবং ভোক্তভোগী ঐ নারীকে মেডিকেল করানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে ডিএনএ টেস্ট করানো হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত