শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীরকে হামলার প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

শৈলকূপা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলমগীরকে হামলার প্রতিবাদে বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ জুলাই, ২০২৪ | ১১:১৩
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ জুলাই, ২০২৪ | ১১:১৩
Link Copied!

ঝিনাইদহের শৈলকূপায় রিপোর্টার্স ইউনিটের সভাপতি ও উদিচি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক আলমগীর অরন্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।

গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করা হয় কিন্তু সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পিজিতে রেফার করা হয়।

রবিবার (৩০ জুন) বিকাল তিনটার দিকে উক্ত সাংবাদিক আলমগীর অরণ্য তার নিজ দোকানে সামান্য মোবাইল রিসার্স কার্ড নিয়ে তিন জনের সাথে তর্ক বির্তক করার চল্লিশ মিনিট পর সন্ত্রাসী হামলার শিকার হলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠন যেমন -শৈলকূপা রিপোর্টার্স ইউনিটি, শৈলকুপা উপজেলা প্রেসক্লাব,সম্মিলিত শিল্পী সমাজ,বাংলাদেশ উদিচি শিল্পগোষ্ঠী, শৈলকুপা নাগরিক কমিটির ব্যানারে সোমবার সকাল ১০ ঘটিকার সময় চৌরাস্তা মোড়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। উক্ত সমাবেশে শৈলকুপা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটো মিজান, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শিহাব মল্লিক, আলিমুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু, শৈল কোপা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, অধ্যক্ষ কবিরুল ইসলাম, তোয়াপ অপু সভাপতি বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা শাখা, বাবু শ্যামল রায় সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি খুলনা বিভাগ, এম এ ওহাব সভাপতি দুর্নীতি প্রতিরোধ কমিটি শৈলকূপা, আবুল কাশেম সদস্য নাগরিক কমিটি, অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সাবেক পুলিশ অফিসার হাসেম আলী, ফিরোজ খান নুন ও স্বপন বাগচি সভাপতি ও সাধারণ সম্পাদক পাবলিক লাইব্রেরির শৈলকূপ ও আজকের অনুষ্ঠানের সমন্বয়ক এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন শৈলকূপা আঞ্চলিক কথা কয়া গুষ্টির এডমিন খন্দকার ফারুক হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত