শেখ হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল: রফিকুল খান « বাংলাখবর প্রতিদিন

শেখ হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করা হয়েছিল: রফিকুল খান

স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৪ | ৩:৪৬
স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জ
আপডেটঃ ২৪ আগস্ট, ২০২৪ | ৩:৪৬
Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের পথ সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮টায় সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ।

এ সময় রফিকুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিজ্ঞাপন

বক্তব্যের শুরুতেই জমায়াতের এ কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, গত ১৫ বছর স্বৈরাচার হাসিনা সরকার আমাকে উল্লাপাড়া-সলঙ্গার মানুষের কাছে আসতে দেয়নি। আজকের এই হাজার হাজার মানুষের উদ্দেশে বলতে চাই,ছাত্রজনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পতন হয়েছে। যেভাবে প্রতিরোধের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন হয়েছে,ঠিক একইভাবে উল্লাপাড়া-সলঙ্গাকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করা হবে, ইনশাল্লাহ।

তিনি বলেন,হাসিনার পতনের পর দেশে সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগানোর চেস্টা হয়েছিল। কিন্তু সারাদেশে জামায়াত-শিবির হিন্দুদের মন্দির রক্ষায় রাত জেগে পাহারা দিয়েছে। থানা পাহারার দায়িত্বও পালন করেছে আমাদের নেতারা।
তিনি আরো ও বলেন,,ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কিন্ত,আওয়ামী লীগ সেই ক্ষমতাকে কুক্ষিগত করতে গিয়ে দেশ থেকেই বিতারিত হয়েছে।

এসময় তিনি বানভাসী মানুষের পাশে দাড়াতে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

পথ সভায় হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হাই আল হাদির সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রাকিব হাসানের পরিচালানায় পথ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম,
বাংলাদেশ ইসলামী শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি নূর মোহাম্মদ মন্ডল,উল্লাপাড়া উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী, তাড়াশ উপজেলা আমীর খ, ম সাকলাইন,সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী,
সেক্রেটারি-রাশেদুল ইসলাম শহীদ,
সহ-সেক্রেটারি-এ্যাডভোকেট সদরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ উদ্দিন, শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, হেদায়েতুল ইসলাম।

এর আগে সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে সিরাজগঞ্জের নলকা ব্রিজে পৌঁছলে প্রায় এক হাজার মোটরসাইকেল নিয়ে রফিকুল ইসলাম খানকে স্বাগত জানান নেতাকর্মীরা। হাটিকুমরুল মোড়ে পথসভা শেষে রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনের উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার,সলঙ্গা থানা মাঠ,দবিরগঞ্জ, কচিয়ামারা, গয়হাট্টা, কয়রা,মোহনপুর, বালসাবাড়ী,শাহজাহানপুর পরে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় বক্তব্য রাখবেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত