বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা, সখীপুর থানায় মামলা « বাংলাখবর প্রতিদিন

সাবেক এমপিসহ আসামি ১৬৭

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসী হামলা, সখীপুর থানায় মামলা

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৪ | ৯:৩৯
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৪ | ৯:৩৯
Link Copied!

সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনগুলোর ১৬৭ জনের নাম উল্লেখ করে টাঙ্গাইলের সখীপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সখীপুর উপজেলার পৌর শহরে সারাদেশের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া উপজেলার হাজার হাজার শিক্ষার্থীদের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে বেশ কয়েকজন শিক্ষার্থীকে গুরুতর জখম ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ১৬৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা রুজু হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,২৬ আগষ্ট সোমবার রাতে সাবেক সংসদ সদস্য অনুপম শাজাহান জয়,সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাবেক পৌর মেয়র আবু হানিফ আজাদ, কেবিএম রুহুল আমিন, কাজী বাদল,আতিকুল ইসলাম বুলবুল, সুলতান শরীফ পান্না, শিবলী সাদিকসহ আরও ১৬৭ জনের নামে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

গত ৩ আগস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে সখীপুর পৌর শহরের সৌখিন মোড় হতে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মিছিল উপজেলা গেইট এলাকায় আসলে,পথিমধ্যে সাবেক সংসদ সদস্যের উপস্থিতিতে পূর্ব পরিকল্পনা অনুসারে আসামিদের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়।

এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আ.লীগের নেতারা অস্ত্রসহ ধাওয়া করে।পরে শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে পড়লে ছাত্রলীগ নেতা আশিকের হাতে থাকা পাইপগানের আঘাতে আন্দোলনকারী খোরশেদ গুরুতর জখম হয়।অপর আসামি ডিএম সুপ্ত,স্বাধীনের হাতে লোহার পাইপ দিয়ে হত্যার উদ্দেশ্যে শিক্ষার্থী সায়মার মাথায় আঘাত চেষ্টা করলে তার পিঠে লাগে।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থী অপর্ণা ইলিয়াস নদী ও সেলিম আল মামুনকে আ.লীগের নেতারা চাইনিজ কুড়াল দিয়ে কোমরে সজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়লে বেদম প্রহার করা হয়। মামলার বাদী পৌর ছাত্রদলের আহ্বায়ক মুর্শেদুল ইসলাম অন্তর জানান,সকলের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেয়ায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।তিনি সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলা ও সখীপুরের ইতিহাসে এমন ঘৃণ্যতম অপরাধের প্রতিবাদ ও ন্যায়বিচার দাবি করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আইনি প্রক্রিয়া শেষে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত