শৈলকুপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে দূর্নীতি বিরোধী আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে দূর্নীতি বিরোধী আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১০
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১০
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর উদ্যোগে দূর্নীতি বিরোধী আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র অধিকার পরিষদ এর শৈলকুপা উপজেলা সভাপতি রিহান হোসেন রায়হান এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তারা দূর্নীতি প্রতিরোধে ৮ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে- অফিস বা প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারীকে অফিসের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে রাখতে হবে। পরিচয়পত্রে নাম, পদবী, মোবাইল নাম্বার ও ছবি ব্যবহার করতে হবে। অফিস স্টাফদের নাম, পদবী, ছবি, ফোন নাম্বার সংযুক্ত করে অফিসের গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে রাখতে হবে। রশিদ ব্যাতিত কোনো আর্থিক লেনদেন করা যাবে না। অফিসে কোনো দালাল চক্রের স্থান দেওয়া যাবে না। প্রতিষ্ঠানের প্রত্যেকটি খাতে সরকারি খরচের হিসাব গুরুত্বপূর্ণ স্থানে টানিয়ে রাখতে হবে। সরকারি হিসাবের বাইরে কোনো আর্থিক লেনদেন হলে লেনদেনকারী উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক প্রতিষ্ঠানে অভিযোগ বাক্স স্থাপন করতে হবে। প্রত্যেক বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অভিযোগ গ্রহণের ব্যবস্থা করতে হবে। তথ্য কর্মকর্তা হিসেবে একজনকে নির্বাচন করে জনসাধারণকে অফিস সংক্রান্ত সকল তথ্য ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। আলোচনাসভা শেষে বিক্ষোভ মিছিল সহ ছাত্র নেতারা বিভিন্ন অফিসে তাদের ৮ দফা দাবি সম্বলিত লিফলেট পৌঁছে দেন এবং কর্মকর্তাদের সাথে দেখা করে দাবি দাওয়ার বিষয়গুলো আগামী কর্ম দিবসের মধ্যে বাস্তবায়নের জোরালো ভূমিকা রাখেন।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত