নির্মাণাধীন খুবির অত্যাধুনিক জিমনেশিয়াম « বাংলাখবর প্রতিদিন

নির্মাণাধীন খুবির অত্যাধুনিক জিমনেশিয়াম

খুবি প্রতিনিধি
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৫৩
খুবি প্রতিনিধি
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ২:৫৩
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আধুনিক সুবিধা-সংবলিত সুলতানা কামাল জিমনেশিয়াম ভবনের কাজ চলমান। যার আয়তন ৩ হাজার ৯৭ বর্গমিটার এবং ব্যয় সাপেক্ষে ধরা হয়েছে ২৩ কোটি ৯০ লাখ টাকা।

জিমনেশিয়াম ভবনে থাকবে হ্যান্ডবল কোর্ট, ৫৯৮ জন দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি, ফিটনেস সেন্টার, ইনডোর গেমস্ কাম স্টুডেন্ট ক্যাম্পিং, ডাইনিং ও ম্যাচ অফিসিয়ালদের রুমসহ অন্যান্য আধুনিক সুবিধা। এই অবকাঠামোর মধ্যে সন্নিবেশিত থাকবে ফিটনেস সেন্টার।

জিমনেশিয়াম ভবনের উপরে থাকবে ৮ হাজার লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন ট্যাংক। একই সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার জন্য ৪০০ কে.ভি.এ বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে ১০০ কে.ভি.এর জেনারেটর সুবিধা। এছাড়া বর্ষা মৌসুমে নির্বিঘ্নে বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন এই জিমনেশিয়াম নির্মাণের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও শরীরচর্চা কার্যক্রমে ব্যাপকতা বহুলাংশে বাড়বে এবং যার মাধ্যমে নতুন নতুন ক্রীড়াবিদ তৈরি হবে।

এই জিমনেশিয়াম ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের ফেব্রয়ারি মাসে এবং শেষ হওয়ার কথা রয়েছে ২০২৫ সালের জুন মাসে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম জিমনেসিয়াম পরিদর্শনের সময় বলেন, “অধিকতর অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাধীন জিমনেশিয়ামের নির্মাণকাজের গতি আরও ত্বরান্বিত করতে হবে। নির্ধারিত সময়ের পূর্বেই কাজ শেষ করা জরুরি। জিমনেশিয়াম ভবনের নির্মাণ কাজ ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও খেলাধুলার উপযোগী হিসেবে গড়ে তুলতে নির্ধারিত সময়ের অন্তত এক-দুই মাস পূর্বে গুণগতমান বজায় রেখে কাজ শেষ করার জন্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তাগিদ দেন।

বিজ্ঞাপন

এ সময় প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম মনিরুজ্জামান, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. রাফসান নুন, সহকারী প্রকৌশলী (সিভিল) প্রশান্ত কুমার দাশ এবং ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং (এনডিই) এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম সরেজমিনে জিমনেশিয়ামের নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত