হায়রে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম একি হাল ! « বাংলাখবর প্রতিদিন

হায়রে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম একি হাল !

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৩:৪৮
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৪ | ৩:৪৮
Link Copied!
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

১৯৮৪ সালে আমি জীবনের প্রথম এই স্টেডিয়ামে খেলা দেখতে আসি। বংকিরা ফুটবল একাদশ বনাম কামারকুন্ডু ফুটবল একাদশের মধ্যে সেই খেলা খুবই মনোমগ্ধকর ছিল। খেলায় আমরা জিতে বাড়ি ফিরি।

স্টেডিয়ামের সামনে তখন ছিল নিক্সন কাপড়ের দোকান। আমার ছোট চাচা মরহুম আফসার উদ্দীন আহম্মেদ আমাদের সবার জন্য এই নিক্সন মার্কেট থেকেই যাবতীয় মানান মানান কাপড় কিনে নিয়ে যেতেন। বলা যায় আমি সেই কাপড় পরেই বড় হয়েছি।

এখনও সেই ঘ্রান নাকে আসে। ১৯৮৫ ঝিনাইদহে এসে কাঞ্চননগর মডেল হাই স্কুলে ভর্তি হই। এই স্টেডিয়ামে কতশত খেলা দেখেছি ও নিজে করেছি। ফুটবল ছাড়াও বংকিরা ভলিবল টিম তখন জেলার মধ্যে বেশ নামকরা।

বিজ্ঞাপন

তখন এতো গ্যালারি না থাকলেও সাদামাটা মাঠটি প্রানবন্ত ছিল। মাঠে আসা খেলার মানুষগুলো অনেক অনেক ভালো ছিল। তাদের মন ছিল মাটির মতো। আর এখন ? শুনছি ৭ বছর মাঠে বল গড়ায় না। নেই খেলার কোন প্রতিযোগিতা।

ফুটবল, ভলিবল এমনকি ক্রিকেট টুর্নামেন্ট দীর্ঘদিন বন্ধ। আ’লীগ নেতাদের পদ দখলের কামড়াকামড়িতে ঝিনাইদহ ক্রিড়া সংস্থার নির্বাচন ঝুলে আছে। মামলা জটিলতায় এখন এডহক কমিটি দিয়ে চলছে।

পেশাদার খেলোয়াড়দের যাতায়াত না থাকায় জেলার একমাত্র বৃহৎ খেলার মাঠ ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামটি খাঁ খাঁ করছে। স্টেডিয়াম বা মাঠের সংস্কার নেই। মাঠের গ্যালারি, ড্রেসিং রুম আর ক্রিড়া সংস্থার অবকাঠামোগুলো রক্ষনাবেক্ষনের অভাবে চাকচিক্য হারাচ্ছে।

বিজ্ঞাপন

স্টেডিয়ামের প্রবেশ পথে এখন হাটু পানি। সেখানে জলকেলি করে হাঁসের দল। এ অবস্থার দ্রুত পরিবর্তন হোক। প্রানবন্ত ফিরে পাক ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত