সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতি « বাংলাখবর প্রতিদিন

সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ১১:৩৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৪ | ১১:৩৪
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় তারা। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তা মোড়ের হাজী ভিলায় ঘটনাটি ঘটে।

জানা যায়, পাঁচতলা এই বাড়ির মালিক পাঁচ ব্যক্তি। তারা আপন পাঁচ ভাই, একই বাড়িতেই থাকেন। তাদের মধ্যে এক ভাইয়ের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি বাড়িটির তিন তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন। ডাকাতরা তার ফ্ল্যাটেই ডাকাতি করেন। আবু বক্কর সিদ্দিক ব্যবসায়ী। তার ইট, কয়লা ও জমির ব্যবসা রয়েছে।

আবু বক্কর সিদ্দিক বলেন, শনিবার ভোররাত সাড় ৩টার দিকে সেনা ও র‍্যাবের পোশাক পরে ২০-২৫ জন একটি গাড়িতে করে বাড়ির সামনে আসেন। গেটের সামনে এসে গেট ধাক্কাধাক্কি করেন। বাসার কেয়ারটেকার ভয়ে গেট খুলে দেন। এরপর কেয়ারটেকারকে নিয়ে তারা আমার ফ্ল্যাটে আসেন। দরজা খুলে দেখি তাদের সবার গায়ে র‍্যাব ও সেনা সদস্যের পোশাক।

বিজ্ঞাপন

তারা আমার বাসায় অস্ত্র আছে বলে তল্লাশি করতে চায়। আমি বলি, আমার লাইসেন্স করা অস্ত্র জমা দিয়ে দিয়েছি। কোনো অস্ত্র নেই। এরপর তারা ফ্ল্যাটের সব কক্ষের আলমারি ও ড্রয়ার ভেঙে খুলে ফেলে, যা পায় তাই তারা বস্তায় ভরে। এভাবে তারা সব আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

তিনি বলেন, চক্রের একজনের কাছে একটি অস্ত্র ছিল। বাকিদের হাতে কিছু ছিল না। তবে তাদের চুল ছোট ছোট ছিল। তাদের দেখে মনে হয়নি তারা র‍্যাব বা সেনাবাহিনীর সদস্য নয়। তবে তারা যখন আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার নিতে থাকে তখন একটু সন্দেহ হয়। তবে ভয়ে কিছু বলতে পারিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার বলেন, ডাকাতরা এমনভাবে এসেছে, তাদের দেখলে মনে হবে না তারা ভুয়া। চক্রের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত