হরিনাকুন্ডু ৭নং রঘুনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

হরিনাকুন্ডু ৭নং রঘুনাথপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৪:৪৭
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ৪:৪৭
Link Copied!

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের রঘুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ কর্মীসভার আয়োজন করা হয়।

ইউনিয়নটির ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল সর্দারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট শিল্পপতি সাংবাদিক জাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান অল্টু, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদর উদ্দিন, সাবেক ২নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড বিএনপির সভাপতি লতাহার মাষ্টার, সাবেক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারী ও সাবেক ২নং ওয়ার্ড মেম্বার আলী হোসেন ব্যাপারী।

বিজ্ঞাপন

এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশ এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। বিএনপি সরকার ক্ষমতায় না থাকলেও ছায়া সরকার হিসেবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদের নির্দেশে কাজ করে যাচ্ছি। তিনি আমার রাজনৈতিক অভিভাবক। আপনাদেরকে আমি প্রথমে যে কথা বলতে চাই তা হলো, বিনা কারণে কারো উস্কানিতে কান দিয়ে ইউনিয়নে কোন প্রকার অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবেন না। এটা জেলা বিএনপির সভাপতির নির্দেশ। আমি তার কথা আপনাদের মাঝে তুলে ধরছি মাত্র।

তাছাড়া পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা যদি তাদের স্বার্থ হাসিলের জন্য সমাজকে অস্থিতিশীল করতে চায়। তবে সংগে সংগে তাদেরকে রুখে দিতে জেলা বিএনপির সভাপতিকে অবহিত করবেন। প্রধান অতিথি বলেন, শতশত ছাত্র ও জনগণের রক্তের বিনিময়ে এদেশ স্বৈরাচারী সরকার থেকে মুক্তি পেয়েছে। তাদের প্রেতাত্মা এখনো দেশে বিরাজমান। যাদের কারণে গত ১৫ বছর আমরা একসাথে বসতে পারিনি, সভা সমাবেশ করতে পারিনি। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা সে অধিকার ফিরে পেয়েছি। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কোন ভাবেই ব্যার্থ হতে দেওয়া যাবে না।

বিজ্ঞাপন

এই সরকার ব্যার্থ হলে গণ অভ্যুত্থান ব্যার্থ হবে, হাজার শহীদের রক্ত বৃথা যাবে। তাই দেশের পতিত শৈরাচার সরকারের ফ্যাসিবাদী কায়েম করতে যারা সহায়তা করেছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। জনগণের মৌলিক অধিকার ফিরে পেতে জনগণকেই প্রতিবাদ করতে হবে। যার যার স্থান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা করতে হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা স্পষ্ট ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন যে, একটি যৌক্তিক সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে একটি লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির মাধ্যমে নির্বাচন দিতে। অতএব আপনারা সবাই ভোটের জন্য প্রস্তুতী নিতে, ওয়ার্ডবাসী একতাবদ্ধ থাকবেন বলে আমি আশাবাদী।

এর আগে প্রধান অতিথির আগমনে স্বতঃস্ফূর্ত উপস্থিত নেতাকর্মীরা, শ্লোগানে স্লোগানে মুখরিত করে তাকে বরণ করেন। সভা শেষে, প্রধান অতিথির নিজস্ব তহবিল থেকে উপস্থিত ৭/৮’শ নেতা কর্মীদের জন্য প্রিতি ভোজের আয়োজন করা হয়।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত