যারা সিন্ডিকেট গড়ছেন তাদের গ্রেপ্তার করুন: রিজভী « বাংলাখবর প্রতিদিন

যারা সিন্ডিকেট গড়ছেন তাদের গ্রেপ্তার করুন: রিজভী

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১১:১৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ অক্টোবর, ২০২৪ | ১১:১৪
Link Copied!

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সিন্ডিকেটবাজরা সক্রিয় রয়েছে। সিন্ডিকেট ভাঙুন, যারা সিন্ডিকেট গড়ছে তাদের গ্রেপ্তার করুন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, দুর্ভিক্ষ হওয়ায় দেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যের স্বয়ংপূর্ণ এনেছিলেন। আমাদের কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট ভাঙতে সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট না ভাঙতে পারলে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষ বাঁচবে না।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের কাছে মানুষ রাতারাতি কিছু চায় না। তবে এ সরকারের উদ্যোগগুলো মানুষ দেখতে চায় বলে দাবি করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা মেজাজ হারাচ্ছেন, জনগণ যখন দাবি করছেন বা সাংবাদিক যখন প্রশ্ন করছেন তারা মেজাজ হারাচ্ছে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ডিম কি আমি মেশিন দিয়ে তৈরি করব!’ আপনি তো ভুক্তভোগী মানুষের প্রতি সহমর্মিতার বদলে রূঢ়তা প্রকাশ করলেন। এটি অন্তর্বর্তী সরকারের কাছে কাম্য নয়।

এ সময় রিজভী আরও জানান, কিছু কিছু বাটপার টাইপের মানুষ দলের নাম ভাঙিয়ে শহীদ জিয়া, খালেদা জিয়ার নামে বিভিন্ন কর্মসূচি করছেন। যারা বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন সংগঠন করে বিভিন্ন কর্মসূচি করছেন, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমরা নানা সময়েই এ বিষয়ে বলেছি, আমরা কখনোই তাদেরকে দলীয় লোক হিসেবে গ্রাহ্য করবো না, প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবো।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত