গণমাধ্যমে ছাত্রলীগের প্রচার না করার আহ্বান « বাংলাখবর প্রতিদিন

গণমাধ্যমে ছাত্রলীগের প্রচার না করার আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ১১:৩৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ | ১১:৩৯
Link Copied!
মাহফুজ আলম -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, নির্বিচারে মানুষ পেটানোসহ নানা অভিযোগে বিতর্কিত আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করাও হয়েছে।

এ অবস্থায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রচার-প্রসারে গণমাধ্যমকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। বিভিন্ন মহল থেকে এবিষয়ে দাবি উঠলেও এবার সরাসরি মুখ খুললেন এই বিশেষ সহকারী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি। বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

বিজ্ঞাপন

এ-সময় মাহফুজ বলেন, ‘কয়েকটি সংবাদপত্রে হামলার বিষয়ে একটা তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা শুনেছি। আমাদের দিক থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সংবাদপত্রের ওপরে কোনো ধরনের হামলা এই সরকার বরদাশত করবে না। কোনো দিক থেকে যদি আঘাত আসে তবে আমরা আইনগত ব্যবস্থা নেবো।’

এছাড়া ছাত্রলীগের প্রচার না করার আহ্বান জানিয়ে মাহফুজ আলম বলেন, ‘আরও একটা বিষয় আমরা বলছি। ছাত্রলীগ এখন আইনগত একটি নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগের প্রচার-প্রসারে আইনগত ব্যারিয়ার আছে। আপনারা যারা সংবাদমাধ্যমে আছেন তারা এই দিকটা একটু খেয়াল রাখবেন, যাতে সন্ত্রাসী সংগঠনের প্রচারে আপনারা ভূমিকা না রাখেন।’

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত