সিরাজগঞ্জে সাবেক এমপি জান্নাত আরা হেনরি'র ক্যাডার হোসেন কমিশনার গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে সাবেক এমপি জান্নাত আরা হেনরি’র ক্যাডার হোসেন কমিশনার গ্রেফতার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ৬:৪৫
রেজাউল করিম স্টাফ রিপোর্টার,,সিরাজগঞ্জঃ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৪ | ৬:৪৫
Link Copied!

সিরাজগঞ্জে  গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বিকাল অনুমান ০৫.৩০ ঘটিকায় এজাহারনামীয় ১। হোসেন আলী ও অন্যান্য ০৮ জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে সিরাজগঞ্জ সদর থানাধীন চক কোবদাসপাড়া গ্রামে ০১নং এজাহারনামীয় আসামি হোসেন আলীর অফিস সংলগ্ন স্থানে দেশীয় অস্ত্র নিয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ভিকটিম মোঃ মেরাজ (১৮), পিতা- মোঃ আমির হোসেনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারীভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভিকটিমের মা শিল্পি খাতুন তার ছেলের ডাক চিৎকারে এগিয়ে আসিয়া আসামিদের বাঁধা দিলে আসামিরা তাকেও মারপিট করে তার শ্লিলতাহানী করে এবং তার পরনের স্বর্নের চেন ছিনিয়ে নেয়। এরপর আসামিরা ভিকটিমদের বাড়িতে হামলা করে তাদের ২,০০,০০০/- টাকার আসবাবপত্রের ক্ষতি সাধন করে। তারপর তাদের ওয়্যারড্রপে থাকা নগদ ৩,০০,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি বিগত সময়ে সাবেক এমপি’র প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিল। এছাড়াও গত ০৪ই আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার উপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে, যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আরও জানায় যে, বর্ণিত মামলার প্রেক্ষিতে গ্রেফতার এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। এই নেক্কার জনক ঘটনার প্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সর্ব স্তরের লোকজন আসামিকে গ্রেফতারের জন্য লিফলেট বিতরণসহ পোস্টারিং করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোছাঃ শিল্পি খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। যার মামলা নং-০২, তারিখ-০২/১০/ ২০২৪ খ্রি. ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৪২৭/৩৭৯/৩৮০/৫০৬/১১৪ পেনাল কোড রুজু করেন।
 এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২৫ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ০৮.৩০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি ও র‌্যাব-২, সিপিসি-১, মোহাম্মদপুর এর একটি চৌকস অভিযানিক দল ‘‘ঢাকা জেলার শেরে বাংলা নগর থানাধীন রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায়’’ যৌথ অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার অন্যতম প্রধান আসামি সদর উপজেলার ৭নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা ০২ টি মোবাইল ফোন জব্দ করা হয়।  গ্রেফতারকৃত আসামি মোঃ হোসেন আলী (৪০), পিতা-মোঃ শিল্পী কুদ্দুস, সাং-চক কোবদাসপাড়া, থানা ও জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত