নরসিংদীর রায়পুরাতে রাবিয়াকে হত্যা ও মৃত অবস্থায় ধর্ষণ, গ্রেপ্তার ৩ « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীর রায়পুরাতে রাবিয়াকে হত্যা ও মৃত অবস্থায় ধর্ষণ, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ | ৫:৩৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ অক্টোবর, ২০২৪ | ৫:৩৪
Link Copied!

নরসিংদীর রায়পুরাতে পূর্ব শত্রুতার জের ধরে বসত ঘরের সিঁধ কেটে (৫৩) বছর বয়সী রাবেয়া খাতুন রাবিকে হত্যা ও মৃত অবস্থায় ধর্ষণ করা হয়।

চাঞ্চল্যকর এ ঘটনার প্রায় ১০ মাস পর রহস্য উদ্‌ঘাটন করে নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিঁধ কেটে হত্যা ও মৃত অবস্থায় ধর্ষণ কারী সুমনসহ হত্যায় জড়িত থাকায় তিন জনকে গ্রেফতার করেছে পিবিআই।

গ্রেফতারকৃত আসামীরা হলো- রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুমন (২০),‌ বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে জীবন (১৯), ও একই এলাকার চুন্নু মিয়ার ছেলে স্বপন (৫৫)। 

বিজ্ঞাপন

গত (৩০ অক্টোবর) নরসিংদীর পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, পিবিআই এর নরসিংদী পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মো: এনায়েত হোসেন মান্নান।

নিহত রাবেয়া খাতুন রাবি রায়পুরা উপজেলার বাহেরচর পশ্চিমপাড়া গ্রামের মৃত নাজিম উদ্দিনের স্ত্রী। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, উক্ত ঘটনায় রায়পুরা থানায় একটি হত্যা মামলা হয়। যাহার মামলার নং-১৯/২০২৩ ইং পেনাল কোড- ৪৫৭/৩০২/৩৪।

মামলাটির তদন্তে জানা যায়, ২০২৩ সালের ২৫ ডিসেম্বর রাত ১.৩০ মিনিটে পূর্ব শত্রুতার জের ধরে রাবেয়া খাতুনের বসতঘরে সিঁধ কেটে ঢুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। হত্যার সময় করা হয় জঘন্য ধর্ষণ।

বিজ্ঞাপন

পিবিআই এর একটি চৌকস টিম অত্যাধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে দীর্ঘ তদন্ত শেষে হত্যার সঙ্গে জড়িত সুমন, জীবন ও স্বপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

এদের মধ্যে দুইজন হত্যার পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন এবং আসামি স্বপনের দেখানো মতে উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত সিঁধ কাটার শাবল ও ছেনি উদ্ধার করা হয়।

এই ঘটনায় জড়িত পলাতক আসামিদেরকে ধরতে পিবিআই এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানায়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত