
রাজারহাটে ১৭বছর পর জামায়াতের প্রকাশ্য সমাবেশ
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
Link Copied!
রাজারহাটে দীর্ঘ সতের বছর পর প্রকাশ্যে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দুপুরে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে সমাবেশ করেন তারা।
গণজমায়েতে (সমাবেশ) প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী।
রাজারহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী অ্যাড.আহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন,
কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর সহ:সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি
অ্যাড. ইয়াছিন আলী সরকার,
শুরা ও কর্মপরিষদ সদস্য
অধ্যাপক আব্দুল জলিল সরকার ও প্রচার সম্পাদক
মোঃ রফিকুল ইসলাম।

