বিশ্বকাপ নিয়ে যেসব প্রশ্নের মুখোমুখি হন মেসি « বাংলাখবর প্রতিদিন

বিশ্বকাপ নিয়ে যেসব প্রশ্নের মুখোমুখি হন মেসি

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ১২:১২
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৪ | ১২:১২
Link Copied!

২০২৬ সালে ‎মার্কিন যুক্তরাষ্ট্র, ‎মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। যদিও একনো এই টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নেননি আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। তবে আর্জেন্টিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে নানান প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।

সম্প্রতি ‘দা ৪৩৩ অ্যাপ’ ও অ্যাপল টিভির জন্য মেসির সাক্ষাৎকার নেন সংবাদিক ফাব্রিসিও রোমানো। সেখানে মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কি না? এমন প্রশ্ন করেন তিনি।

জবাবে মেসি জানান, ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। আপাতত ইন্টার মায়ামির হয়ে বছরের শেষটা ভালো করে এরপর নতুন বছরে তাকিয়ে আছেন তিনি।

বিজ্ঞাপন

মেসি জানান, তিনি সত্যিই জানেন না ২০২৬ বিশ্বকাপে খেলব কি না। তাকে অনেক প্রশ্ন করা হয় এটা নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আপাতত তার চাওয়া বছরটা ভালোভাবে শেষ করা। এরপর ভালো একটা প্রাক-মৌসুম কাটিয়ে নতুন বছর শুরু করা। গত বছর এটা (প্রাক-মৌসুম) পারেননি তিনি।

তিনি বলেন, ‘সেখান থেকে আমি দেখব, কেমন করছি এবং কেমন লাগছে। আমরা কাছাকাছি আছি, তবে পাশাপাশি এটাও সত্যি, অনেক সময় এখনও বাকি এবং ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। আপাতত বেশি দূরে না তাকিয়ে প্রতিটি দিনে থাকতে চাই।’

আর্জেন্টাইন সুপারস্টার জানান, এই সময়, পারিপার্শ্বিকতা ও বয়সের কারণে খেলার ধরন বদলেছেন তিনি। সবকিছুতে একটু করে মানিয়ে নিচ্ছেন। নিজেকে পুনরাবিষ্কার করছেন এবং এই লিগে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যা তার জন্য নতুন। তবে শুরু থেকেই এখানে খুব স্বস্তি অনুভব করছেন তিনি।

বিজ্ঞাপন

খেলোয়াড় হিসেবে ক্যারিরার শেষে কোচিং পেশায় আশার ইচ্ছা নেই মেসির। ‘এলএম টেন’ বলেছেন, ‘কোচ হতে চাই না, তবে এখনও নিশ্চিত নই যে ভবিষ্যতে কী করতে চাই। প্রতিদিন যা কিছু করি না কেন তার আগের বিষয়গুলোকে অনেক বেশি মূল্য দেই। তাই আমি শুধু খেলা, অনুশীলন এবং মজা করার নিয়ে চিন্তা করি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত