আইপিএল নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার « বাংলাখবর প্রতিদিন

আইপিএল নিলামে ১৩ বাংলাদেশি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৯:৩৯
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৪ | ৯:৩৯
Link Copied!

গত ৩১ অক্টোবরের মধ্যে রিটেনশন শেষ করতে হয়েছে আইপিএল ফ্রাঞ্চাইজিগুলোকে। পুরনোদের মধ্যে সর্বোচ্চ ৫ জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছে আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলো। বাকি ক্রিকেটারদের নিলাম থেকে কিনে নিতে হবে।

এরই মধ্যে নিলামের তারিখ ঠিক করা হয়েছে। আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আজ নির্ধারণ করা হয়েছে নিলামের ভেন্যু। সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠান।

নিলামের জন্য মোট ১ হাজার ৫৮৪ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ১ হাজার ১৬৫ জনই ভারতীয়। বিদেশি ক্রিকেটার রয়েছেন ৪০৯ জন। মোট ১৩টি দেশ থেকে এই ক্রিকেটাররা নাম লিখেছেন।

বিজ্ঞাপন

বিদেশি ৪০৯ ক্রিকেটারের মধ্যে রয়েছে ১৩ জন বাংলাদেশিও। যদিও এই ১৩ জন কে কে? সে নাম প্রকাশ করা হয়নি।

১০টি ফ্রাঞ্চাইজি মোট ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে। নিলাম থেকে কেনা যাবে আরও ২০৪ জন ক্রিকেটার। এর মধ্যে বিদেশি কিনতে পারবে ৭০ জন।

দক্ষিণ আফ্রিকা থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার নিলামে নাম নিবন্ধন করেছে। সংখ্যাটা ৯১ জন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের ৭৬ জন ক্রিকেটার নিলামে নাম লিখেছে। ৫২ জন ক্রিকেটার ইংল্যান্ড থেকে। নিউজিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ২৯ জন করে। বাংলাদেশের ১৩ জন, নেদারল্যান্ডসের ১২ জন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র থেকে ১০ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আয়ারল্যান্ডের ৯ জন, জিম্বাবুয়ের ৮ জন, কানাডার ৪ জন, স্কটল্যান্ডের ২ জন, আরব আমিরাত ও ইতালির ১ জন করে ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন।

সাধারণত প্রতি তিন বা চার বছর পরপর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এবার অবশ্য দুই বছর পরই হচ্ছে সেটি। বড় পরিসরের আগের চারটি (২০১১, ২০১৪, ২০১৮ ও ২০২২) নিলাম ভারতেই হয়েছিল। গতবছর দুবাইতে হয়েছিলো আইপিএলের মিনি নিলাম।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত