ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে পিএসজির মাঠে বিশাল ব্যানার, ক্ষুদ্ধ ফরাসি মন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে পিএসজির মাঠে বিশাল ব্যানার, ক্ষুদ্ধ ফরাসি মন্ত্রী

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৭:২৩
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ | ৭:২৩
Link Copied!

আগামী ১৫ নভেম্বর ইউরোপিয়ান নেশন্স লিগে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে ইসরায়েলের। তবে ম্যাচটি বাতিলের দাবিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সামনে বিক্ষোভ করেছে ফিলিস্তিনের সমর্থকরা। এবার ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে পিএসজির সমর্থকরা। যা একদমই ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু।

গত বুধবার (৬ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল পিএসজি। ম্যাচটিতে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-১ ব্যবধানে হেরে যায় পিএসজি।

ম্যাচ হেরে গেলেও সমর্থকদের কারণে এখন আলোচনায় পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটির কিক-অফের আগে পিএসজির সমর্থকরা দৈত্যাকৃতির একটি পতাকা নিয়ে গ্যালারিতে হাজির হন। যে ফ্ল্যাগে ফিলিস্তিনের সমর্থনে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’।

বিজ্ঞাপন

উয়েফা নেশন্স লিগে ইসরাইলের বিপক্ষে ফ্রান্সের ম্যাচের আটদিন আগে এই ঘটনা ঘটালেন ফরাসি লিগের চ্যাম্পিয়ন দলটির সমর্থকরা। সেই পতাকার নিচের দিকে লেখা ছিল, ‘(খেলার) মাঠে যুদ্ধ হোক, কিন্তু বিশ্বে শান্তি বিরাজ করুক।’

এদিন ম্যাচ চলাকালীন তারা আরও একটি বার্তা লেখা ব্যানার মেলে ধরেন। যেখানে লেখা ছিল, গাজার একটি শিশুর জীবন কি অন্য শিশুর চেয়ে কম মূল্যবান?

এ বিষয়ে এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘প্যারিস সেন্ট জার্মেই আবারও ব্যক্ত করছে যে, পার্ক দ্য প্রিন্সেস ফুটবলের প্রতি আবেগপূর্ণ (নীতিমালার ব্যাপারে) আছে… এবং অবশ্যই থাকবে। যোগাযোগের স্থান এবং স্পষ্টভাবে স্টেডিয়ামে এমন বার্তার বিরোধিতা করে যা কোনো ধরনের রাজনৈতিক প্রকৃতি ধারণ করে।

বিজ্ঞাপন

ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে সোচ্চার বিশ্বের সকল মুক্তিকামী মানুষ। ফুটবলের মাঠে রাজনৈতিক কার্যকলাপ ফিফার নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হলেও ফিলিস্তিনের পক্ষে সমর্থন আটকানো যায়নি কখনোই।

গত বছর স্কটিশ ক্লাব সেল্টিকের সমর্থকরা চ্যাম্পিয়ন্স লিগের খেলা চলাকালীন ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ১৭,৫০০ ইউরো জরিমানা গুনেছিল। এবার পিএসজির ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেয় ফিফা সেটাই দেখার বিষয়।

এ ছাড়াও বিষয়টি ভালোভাবে নেননি ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ু। ফরাসি ক্লাবকে নিষেধাজ্ঞার প্রচ্ছন্ন হুমকিই যেন দিলেন তিনি। স্থানীয় এক রেডিওতে এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে ক্ষোভ উগড়ে দেন হোতাইয়ু।

ক্লাবটিকে নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তি দেওয়া হবে কি-না, প্রশ্নের উত্তরে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তার ভাষ্য, আমি কোনো কিছু উড়িয়ে দিচ্ছি না। পিএসজির কাছে আমি এর ব্যাখ্যা জানতে চাইব।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ছিটমহলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত