উপদেষ্টা নিয়োগে সতর্ক ভূমিকা পালন করা উচিত: ফখরুল « বাংলাখবর প্রতিদিন

উপদেষ্টা নিয়োগে সতর্ক ভূমিকা পালন করা উচিত: ফখরুল

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩১
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৪ | ১১:৩১
Link Copied!

রাজনৈতিক দলের মতামতে উপদেষ্টা নিয়োগের প্রচলন নেই। এটি প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে যাদেরকে নিয়োগ দেওয়া হবে বা হচ্ছে তাদেরকে নিয়ে যেন বিতর্ক না হয়। সেই বিষয়টি লক্ষ্য করা উচিত তাদের নিজেদের স্বার্থেই তা করতে হবে। তাই উপদেষ্টা নিয়োগে বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে সতর্ক ভূমিকা পালন করার তাগিদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাবসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে দেশে যে পারিমাণ জঞ্জাল তৈরী করে গেছে তা সরানো সতেরো দিনে বা, সতেরো মাসেও সম্ভব না। এ জন্য সময় প্রয়োজন। জাতী হিসাবে আমাদের অসহিষ্ণু হলে চলবে না, আমাদের আরও সহনশীল হতে হবে। অন্তর্বতী সরকার সে লক্ষ্যে কাজ করছে, তাদের সে সময়টুকু দিতে হবে।

বিজ্ঞাপন

বর্তমান সরকারকে সফল করার দায়িত্ব সকলের উল্লেখ করে তিনি বলেন, আমরা আন্দোলন করেছি। আমরা চাই না সরকার ব্যর্থ হয়ে এই আণ্দোলন ব্যর্থ হয়ে যাক। যারা দেশ ও গণতন্ত্রের শত্রু তারা যেন আবার কোনো সুযোগ না পায়, প্রধান উদ্দেশ্য গণতন্ত্র ফিরিয়ে আনা সেটি ব্যর্থ করার।

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার যে কাজটা সফলভাবে করেছে, তা হলো তারা জাতিকে বিভক্ত করেছে। এ বিভক্তিটা দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। আমাদের মতামত ভিন্ন থাকতেই পারে, গণতান্ত্রিক দেশে এটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু ঐক্যটা জরুরী। আওয়ামী ফ্যাসিষ্ট সরকারতে হটাতে ৬৩টি রাজনৈতিক দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, ডান বাম মধ্যপন্থি সব একসাথে। সেদিক থেকে আমরা বলব অনেকটা কাজ হয়েছে। দেশে একটা চূড়ান্ত অভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের বিজয় অর্জিত হয়েছে। এখন আমাদের যেটা দরকার তা হলো এ সরকার একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, একটা লেভেলে প্লেয়িং ফিল্ড তৈরী করবে, যেন সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। সংস্কারের নামে সব সেক্টরে হাতদেয়ার দরকার নেই। সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। আওয়ামী লীগ যেসব লোকগুলোকে নিয়োগ দিয়েছিল তাদের সরিয়ে নিরপেক্ষ লোক নিয়োগ করা, বিচার বিভাগকে নিরপেক্ষ করা। তাহলেই নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।

রাজনৈতিক দলগুলো প্রশাসনকে নিয়ন্ত্রন করা ছেড়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি আরো বলেন, সারা দেশে আমাদের পরিস্কার নির্দেশ দেয়া আছে, আমাদের কখনোই কোন নিয়ন্ত্রন করা বা প্রসাশনের কারো ওপর কোন চাপ প্রয়োগ করার মধ্যে আমরা নেই। এমন কথা যদি কোন অফিসার বলে থাকে তাহলে এটা তার অন্যায়।

বিজ্ঞাপন

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপর সহসভাপতি আল মামুন আলম, সাধারন সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক ও পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সেক্রেটারী তারিক আদনান, সদর থানা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত