জনগণের দুর্ভোগে জড়িত থাকলে ব্যবস্থা: আমিনুল হক « বাংলাখবর প্রতিদিন

জনগণের দুর্ভোগে জড়িত থাকলে ব্যবস্থা: আমিনুল হক

স্টাফ রিপোর্টার, ঢাকা
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ | ১২:১৪
স্টাফ রিপোর্টার, ঢাকা
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ | ১২:১৪
Link Copied!
বিএনপি নেতা আমিনুল হক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক, পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদ জনাব আমিনুল হক বলেছেন, জনগণের পাশে থেকে কাজ করতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। সুতরাং জনগণের দুর্ভোগ-কষ্ট-হয়রানি হয়, জনগণ অসন্তুষ্ট হয়-এমন কোনো কাজ আমাদের দলের নেতাকর্মীদের করা যাবে না। জনগণের দুর্ভোগে যদি কেউ জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক দুটি ব্যবস্থাই নেওয়া হবে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর রুপনগরস্থ আরামবাগ ঈদগাহ মাঠে থানা যুবদল ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের উদ্যোগে এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ-সময় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত দলের কেউ কোথাও অফিস করার চিন্তা করবেন না। গত ১৭ বছর আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। তখন তো আমাদের কোনো অফিসের প্রয়োজন হয়নি। এ ছাড়া নিজেকে প্রচার ও জাহির করার জন্য কোনো প্রকার পোস্টার-ব্যানার লাগানো যাবে না। এটা দলীয় সিদ্ধান্ত।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষ চায়- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে, বিচার বিভাগ স্বাধীনমতো কাজ করবে, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, সাধারণ মানুষ স্বাধীনভাবে চলতে পারবে। মানুষ তার নাগরিক ও মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এটাই বাংলাদেশের মানুষের চাওয়া এবং সেই চাওয়া পূরণ করার দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারের। এ জন্য আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে যাচ্ছি।

অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন- যাতে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, যে সরকার জনগণের কথামতো চলবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগকে যেখানেই পাবেন সেখানেই প্রতিহত করুন। গত ১৬ বছরে আমরা আমাদের বহু ভাইকে হারিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি এবং থাকব।

তিনি বলেন, যুবদলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকবে। জনগণ অসন্তুষ্ট হয়, এমন কোনো কাজ তারা করবে না।

মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেন, শক্তিশালী সংগঠন গড়তে ঐক্যের বিকল্প নেই। দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে।

রুপনগর থানা যুবদল ৬ নম্বর আঞ্চলিক ওয়ার্ডের আহ্বায়ক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে এবং থানা যুবদলের আহ্বায়ক সোয়েব খান ও সদস্য সচিব হাদিউল ইসলাম রাজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, আবুল হাসান টিটু, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাড. রুনা লায়লা, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক প্রমুখ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত