আ'লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল « বাংলাখবর প্রতিদিন

আ’লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ১১:৪৯
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ | ১১:৪৯
Link Copied!
কফিন মিছিলের দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি সহ সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’ নামক একটি মোর্চা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিল শুরু হয়ে কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মধুর ক্যানটিনের সামনে এসে শেষ হয়।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রজনতার সংগঠক ও ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ছাত্রদের মধ্যে থেকে উপদেষ্টা হওয়া নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করুন। ভয় পাবেন না, নির্ভয়ে কাজ করুন। আপনাদের ব্যর্থ হতে দেব না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ তাদের দোসররা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের ব্যানারে নির্বাচনকারীরা স্বতন্ত্রভাবেও নির্বাচন করতে পারবে না। তাদেরকে নিষিদ্ধ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গণহত্যাকারী কর্মকর্তাদের ডিভিশন বাতিল ও আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য পরিষ্কার করতে হবে। প্রধান উপদেষ্টা যদি মনে করেন আওয়ামী লীগকে এ দেশের জনগণ ফেরত চায়, তাহলে তাদের নিয়ে গণভোটের আয়োজন করুন।’

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা ও আহতদের চিকিৎসা ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মোল্লা। কফিন মিছিল চলাকালে ‘ফ্যাসিবাদের পতনে, ভয় করে না মরণে’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি স্লোগান দেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত