গাজীপুরের শ্রীপুরে মামার হাতে ভাগ্নে খুন « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে মামার হাতে ভাগ্নে খুন

মো:রিপন মিয়া, গাজীপুর
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ১০:১৮
মো:রিপন মিয়া, গাজীপুর
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ | ১০:১৮
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরের শ্রীপুরে রনি (২৮) নামের এক মামার বিরুদ্ধে ধারালো অস্ত্রের আঘাতে ভাগিনা শাহরিয়ার (১৯) নামের এক পোশাক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা দুজন সম্পর্কে মামা-ভাগনে।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের লিচুবাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নেত্রকোনার আটপাড়া উপজেলার চারকাতিয়া গ্রামের মো. ললিত মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার স্থানীয় মুনমুনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় প্যারামাউন্ট কারখানায় কাজ করতেন। তাঁর মামা রনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের হুসেন আলীর ছেলে।

বিজ্ঞাপন

একই বাসার ভাড়াটিয়া কল্পনা আক্তার বলেন, আজ দুপুরে রনির সঙ্গে তাঁর ভাগনে শাহরিয়ারের কথা-কাটাকাটি হয়। একটু পর শাহরিয়ার ঘর থেকে বেরিয়ে যান। এরপর রনিও দৌড়ে বাইরে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করে দৌড়ে পালিয়ে যান রনি। এরপর তাঁর মাসহ স্বজনেরা রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নানা হুসেন মিয়া বলেন, ‘আমি দোকানে কাজ করছিলাম। এ সময় ছোট নাতি দুর্জয় ডাক-চিৎকার করলে আমি দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় নাতি শাহরিয়ার রাস্তায় পড়ে রয়েছে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বলেন আরও আগেই তার মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। পলাতক রনিকে আটক করার পাশাপাশি হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত