‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ মানে না আ'লীগ « বাংলাখবর প্রতিদিন

বিচার মানি তালগাছ আমার !

‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ মানে না আ’লীগ

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ | ৮:৪১
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২৪ | ৮:৪১
Link Copied!
পুরাতন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বহুল বিতর্কিত গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় সব আসামিকে খালাস দিয়ে হাই কোর্টের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দলটি আজ রবিবার (১লা ডিসেম্বর) রায়ের প্রতিক্রিয়ায় বলেছে, “ইউনূসের ক্যাঙ্গারু কোর্ট নয়, ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার করবে বাংলাদেশের জনগণ।”

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর আওয়ামী লীগের নানা বিবৃতি দলের বিভিন্ন বিতর্কিত আইডি সহ ভেরিফায়েড ফেইসবুকে আসছে। উল্লেখিত রায়ের প্রতিক্রিয়াও সেখানেই আসে।

গণঅভ্যুত্থানের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমলে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেই ইঙ্গিত করেছে আওয়ামী লীগ। কিন্তু বিতর্কিত আওয়ামিলীগের অভিযোগ শুনে রীতিমতো পাগলের প্রলাপ বলছেন সচেতন মানুষ।

বিজ্ঞাপন

কারণ গত দেড় দশকে আওয়ামী লীগের বিরুদ্ধেই সমালোচনা ছিল যে তারা আদালতকে নিয়ন্ত্রণ করতো। এমনকি সুবিধামতো রায় দেয়াতো শেখ হাসিনার সরকার। দেশের প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ ছিলো, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও রাজনৈতিক উদ্দেশ্য থেকে এই মামলায় জড়ানো হয়েছিল।

আওয়ামী লীগ আমলে ২০১৮ সালে বিচারিক আদালতে দেওয়া এই মামলার রায়ে ৪৯ আসামির সবাইর সাজা হয়েছিল।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড হয়েছিল ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনালের দেওয়া সেই রায়ে। তারেক রহমানসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বাকি ১১ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ হয়।

বিজ্ঞাপন

রাজনৈতিক পট পরিবর্তনের পর রবিবার হাই কোর্ট মৃত্যুদণ্ড অনুমোদন ও আপিলের রায়ে সব আসামিকে খালাস দেয়। উচ্চ আদালত বলেছে, বিচারিক আদালতের রায়টি ছিল অবৈধ, তা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দেওয়া হয়নি।

এই মামলাটি হয় ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে। সেই হামলায় দলটির ২৪ জন নেতা-কর্মী নিহত হয়, আহত হয় অনেকে। আওয়ামী লীগ সভাপতি প্রাণে বেঁচে গেলেও তার শ্রবণশক্তি নষ্ট হয়।

তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার সেই ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল; তখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইও এসেছিল তদন্তে। যদিও দেশের সর্বমহলে এই হামলাকে নাটক বলে সম্বোধন করা হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় কেউ মুখ খুলতে সাহস করেনি।

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এই ঘটনার তদন্ত পেরিয়ে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে শুরু হয়েছিল আলোচিত এই ঘটনার বিচার। তখন ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছিল সিআইডি।

পরের বছর আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ ৩০ জনের নাম।

এরপর ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়েছিল রায়। তাতে বিচারক বলেছিলেন, ‘রাষ্ট্রযন্ত্রের সহায়তায়’ ওই হামলা ছিল একটি দলকে ‘নেতৃত্বশূন্য করার ঘৃণ্য অপচেষ্টা’।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে ওই হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজি) জঙ্গিরা। তারা সহযোগিতা নেয় বিদেশি জঙ্গিদের। হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেড আনা হয়েছিল পাকিস্তান থেকে।

এই ষড়যন্ত্রের পেছনে তখনকার চারদলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ের ‘ইন্ধন’ ছিল বলে অভিযোগে বলা হয়েছিল।

আদালতে উপস্থাপিত জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের জবানবন্দিতে বলা হয়, বিএনপি সরকারের শীর্ষ ব্যক্তিদের সহায়তায় তিনি আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছিলেন। ওই পরিকল্পনা হয়েছিল ‘হাওয়া ভবনে’, যার নিয়ন্ত্রণ ছিল তারেক রহমানের হাতে।

তার ছয় বছর পর অন্তর্বর্তী সরকারের আমলে এলো হাই কোর্টের রায়। তাতে মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে প্রশ্ন তোলা হয়। তবে দীর্ঘদিনের আওয়ামী শাসনের অবসানের পর পুনরায় শুরু হয় উক্ত মামলার বিচার কার্য। তবে এ পর্যায়ে অনেকেই নির্দোষ প্রমাণিত হয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত