প্রতারক হারিজের কারখানায় ভেজাল সার উৎপাদন, নিঃস্ব লাখো কৃষক « বাংলাখবর প্রতিদিন

কথিত সাংবাদিকতার আড়ালে অসাধু ব্যবসা

প্রতারক হারিজের কারখানায় ভেজাল সার উৎপাদন, নিঃস্ব লাখো কৃষক

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:১৩
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:১৩
Link Copied!
প্রতারক হারিজের সার কারখানা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের মশিপুর পশ্চিম পাড়া গ্রামে অবস্থিত হারিজ এগ্রো কেয়ার নামক একটি প্রতিষ্ঠানে ভেজাল উপকরণে উৎপাদন করা হচ্ছে নকল সার! হারিজ এগ্রো কেয়ার নামক প্রতিষ্ঠানে ভেজাল সার উৎপাদনের তথ্য পাওয়া যায় একটি গোপন সংবাদের মাধ্যমে।

গোপন সংবাদের ভিত্তিতে হারিজ এগ্রো কেয়ার কারখানায় অনুসন্ধানে বেড়িয়ে আসে হারিজ এগ্রো কেয়ার এর ভেজাল উপকরণে উৎপাদন করা নকল সারের তথ্য প্রমাণ।

দুঃখজনক বিষয় হলো- সচেতন মানুষ হয়েও প্রতারণা করে কোন নিয়মনীতির তোয়াক্কাই করছেন না তিনি।
সম্পূর্ণ অনুমোদনহীন ও বেআইনীভাবে চালাচ্ছে এগ্রো কেয়ার!

বিজ্ঞাপন

সরজমিনে কারখানা ও গোডাউনের ভিতরে দেখা যায়, বস্তায় বস্তায় রাখা পথর, চুন, মাটি ও সিমেন্ট। যা দিয়ে উৎপাদন করা হচ্ছে ডিএসপি ও কীটনাশকসহ বিভিন্ন সার। দেশের নামি-দামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহারে, দেখতে একবারে অরিজিনাল মতো। এরপর সেই নকল ও ভেজাল সার ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে।

লোক-চক্ষুর অন্তরালে হারিজ এগ্রো কেয়ার এমন অনিয়ম ও প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। মূলত সার উৎপাদনের নামে চলছে কৃষকের কষ্টের আবাদি জমির ফসল ধ্বংস করার মহোৎসব। সেই সাথে অবৈধভাবে উপার্জন করছে কাঁড়ি কাঁড়ি টাকা।

পাথর, মাটি, চুন ও সিমেন্ট এসব ভেজাল উপকরণ দিয়ে উৎপাদন করা নকল সার সহজ-সরল কৃষকেরা তাদের ফসলি জমিতে ব্যবহার করছে। এতে করে ক্ষতি হচ্ছে কৃষকের জমিতে কষ্টে ফলানো সোনার ফসল।

বিজ্ঞাপন

অন্যদিকে কারখানাটির গোডাউনের গেইটে গাড়ীতেই করা হচ্ছে প্যাকেট, কার্টুন ও প্লাস্টিক বস্তা। গাড়ীতেই লোড হচ্ছে ভেজাল উপকরণে উৎপাদন করা নকল সার। যা দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারজাত করার জন্য।

গোডাউন থেকে ভেজাল সার গাড়ীতে লোড দেওয়ার সময় একজন লোডারের সাথে কথা বলে জানা যায়, “এক-দুইদিন পর পরই গাড়ীতে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয় সার।
এইসব ভেজাল সার!
এমন প্রশ্নে তিনি বলেন, ভেজাল হলেও কোন সমস্যা হয় না কারণ এসব সার মূর্খ কৃষকরা ফসলি জমিতে ব্যবহার করে এর জন্য তারা আসল ভেজাল বুঝার মত ক্ষমতা রাখে না।”

অন্য একজন শ্রমিক কাছে ভেজাল সার উৎপাদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ভেজাল সার এটা বুঝার উপায় কারো নাই। শুধু আমরা কয়েকজন শ্রমিক ছাড়া! তাহলে ভেজাল সার বুঝবে কিভাবে কৃষকরা।এছাড়াও তাকে জিজ্ঞেস করা হয় এই ভেজাল সার ব্যবহার করলে তো কৃষকের জমির ফসল নষ্ট হয়ে যাবে? তিনি বলেন,কৃষকের জমির ফসল নষ্ট হওয়ার চিন্তা ভাবনা থাকলে তো আর কারখানার মালিক ব্যবসা চলবে না।”

এই ভেজাল সার উৎপাদনকারী কারখানার বিষয়ে স্থানীয় এক ব্যক্তির সাথে কথা হলে নাম প্রকাশ না করা শর্তে তিনি বলেন, “হারিজ এগ্রো কেয়ার এর মালিক মোঃ হারিজ উদ্দিন। তার এই প্রতিষ্ঠানের সব প্রতারণার তথ্য অনেকেরই জানা কিন্তু স্থানীয় কিছু অসাধু কৃষি কর্মকর্তা, প্রশাসন, সাংবাদিক ও স্থানীয় প্রভাবশালীদের মেনেজ করেই চলছে তার প্রতারণা।”

এছাড়াও সারের পেকেটের গায়ে ঠিকানা দিয়েছে ভুল। যেনো কখনো তাকে পাওয়া না যায়। পেকেটের গায়ে ঠিকানা দিয়েছে দক্ষিণ রাজাশন, সাভার, ঢাকা। অথচ ঢাকায় হারিজ এগ্রো কেয়ার নামের কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র বলছে, “কারখানার ভিতরে বাহিরের লোকজন প্রবেশ নিষেধ। খুব সতর্কতার সঙ্গে দীর্ঘদিন ধরে চালাচ্ছে কারখানা। এই ভেজাল উপকরণে সার উৎপাদন করে হারিজ বনে গেছে কোটি কোটি টাকার মালিক! অন্য দিকে হারিজ এগ্রো কেয়ার এর ভেজাল সার ব্যবহারে লাখো কৃষক নিঃস্ব। এছাড়াও তিনি আরো বলেন, ৫/৬ মাস ধরে শুনছি ভেজাল সার উৎপাদনে সুযোগ সুবিধা নিতে প্রতারক হারিজ এখন নিজে কে পরিচয় দেয় সাংবাদিক হিসেবে!”

বিশ্বস্ত সূত্রটি বলছে, ভেজাল সার উৎপাদনের কারখানা শেল্টার দিতেই নাকি প্রতারক হারিজ হয়েছে কথিত সাংবাদিক! দেশের গণমাধ্যমকে বলা হয় সমাজের আয়না, জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আচ্ছা এমন পেশায় ইচ্ছে করলেই কি যুক্ত হওয়া যায়?”

এ বিষয়ে জানতে, ভেজাল সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক কথিত সাংবাদিক মোঃ হারিজ উদ্দিন সাথে কথা হলে তিনি সবুজ বাংলাদেশকে বলেন, “আমি নিজেই সাংবাদিক আমার প্রতিষ্ঠানের কোন বিষয়ে সাংবাদিকরা কখনো সংবাদ প্রকাশ করার ক্ষমতা রাখে না! এমন কথায় প্রতিবেদক জানতে চায় আপনি কোন মিডিয়ায় আছেন? কথিত সাংবাদিক হারিজ উদ্দিন বলেন, “দৈনিক ভোরের চেতনা” পত্রিকার সিরাজগঞ্জ জেলার ক্রাইম রিপোর্টার !!! এছাড়াও আমার অনেক বন্ধুবান্ধব সাংবাদিকতায় যুক্ত!ক্রাইম রিপোর্টারের কাজ কি? প্রশ্নের উত্তরে প্রতারক হারিজ উদ্দিন বলেন, সাংবাদিকতায় আমি নতুন এসেছি, তাই সঠিক জানা নাই।”

সাংবাদিকতার কোন অভিজ্ঞতা না থাকলেও নিজেকে একাধারে পরিচয় দেয় তিনি একজন ক্রাইম রিপোর্টার!
ভেজাল সার উৎপাদন করার বিষয়ে জান চাইলে, কফি খাওয়ার অফার দেয় এবং পকেটে জোরপূর্বক টাকা দিয়ে মেনেজ করার চিষ্টাও করে।

প্রতারক হারিজ উদ্দিনের মত কথিত সাংবাদিক অসংখ্য রয়েছে অনেক এদের কারণে দেশের মূলধারার সাংবাদিকরা প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘হারিজ এগ্রো কেয়ার প্রতিষ্ঠানের ভেজাল সার উৎপাদনের ক্ষেত্রে আমি অবগত ছিলাম না। এখন বিষয়টি খতিয়ে দেখে,দ্রুত মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।’

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত