১২ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রিবলু, মানুষের ঢল « বাংলাখবর প্রতিদিন

আন্দোলনে হারান চোখ, ছাড়তে হয় দেশ

১২ বছর পর দেশে ফিরলেন সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম রিবলু, মানুষের ঢল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ৮:০৩
Link Copied!
রিবলুকে ফুলেল শুভেচছা জানাচ্ছেন ছাত্রদল নেতা জোবায়ের -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দীর্ঘ একযুগ পর দেশে ফিরেছেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা, যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এমএ কাইয়ুমসহ দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী রিবলুকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাজ্য বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম সহ যুক্তরাজ্য বিএনপির নেত্রীবৃন্দরা তাকে যুক্তরাজ্যের একটি এয়ারপোর্টে বিদায় জানান।

এদিন রাজধানীর বিভিন্ন শাখার বিএনপি, যুবদল, ছাত্রদল সহ হাজারো নেতাকর্মীর ঢল নামে। বিশেষ করে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের ছিলো সক্রিয় উপস্থিতি। বাঙলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদের নেতৃত্বে এয়ারপোর্টে হাজির হয় অসংখ্য নেতাকর্মী। অন্যান্যদের পাশাপাশি ফুলের তোড়া নিয়ে জনাব শফিকুল ইসলাম রিবলুকে অভ্যর্থনা জানাতেও দেখা যায় জোবায়েরকে।

মূলত আওয়ামিলীগ সরকারের দীর্ঘ শাসনামলের রোষানলে রিবলু গুরুতর জখম হয়ে চোখ হারিয়ে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। পরিস্থিতির কারণে দেশে ফিরতে না পারলেও তৎকালীন আন্দোলন সংগ্রামে রিবলুর দৃঢ়চেতা ও ত্যাগী অবদান আজও সবার মুখে মুখে। হয়তো সেজন্যই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর আগমনে কানায় কানায় ভর্তি হয়ে যায় শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে।

বিজ্ঞাপন

দলীয় সূত্রে জানা যায়, ২০১১ সালে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বাম চোখ নষ্ট হয়ে যায় তৎকালীন যুবদল নেতা ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম রিবলু। দেশে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্ত্যরাজ্য চলে যান। জীবনের নিরাপত্তার কথা ভেবে আর দেশে ফেরেননি তিনি।

মূলত আন্দোলনের মাঠে পুলিশ রিবলুর চোখে বন্দুক ঠেকিয়ে গুলি করে। যা বাংলাদেশে বটেই, পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। অবশেষে ৫ আগস্টের পটপরিবর্তনের পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

রিবলুর আগমন উপলক্ষে বাঙলা কলেজ ছাত্রদলের উচ্ছসিত আমেজ দেখে তাদের কাছে কারণ ও অনুভূতি জানতে চাওয়া হয়। এ-সময় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আল মাহমুদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, যুক্তরাজ্য বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও শাখা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং যুবদলের সদ্য সাবেক সদস্য জনাব সফিকুল ইসলাম রিবলু ভাইয়ের দীর্ঘ ১২ বছর পর লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন। তার আগমনে শুধু আমরাই নই, সবাই আজ আনন্দিত। কারণ রিবলু ভাই কোনো একক ব্যক্তিত্ব নয়। তিনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামের একজন জীবন্ত কিংবদন্তি।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত