২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট « বাংলাখবর প্রতিদিন

২০২৮ অলিম্পিকে ফিরছে ক্রিকেট

স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৬
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ ১৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৬
Link Copied!

লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালের অলিম্পিক দিয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছে ক্রিকেট। এরপর ব্রিসবেনে ২০৩২ অলিম্পিকে ক্রিকেটের আসর থাকবে কি না, তার নিশ্চয়তা নেই। সেই আসরেও ক্রিকেট নিশ্চিত করতে বৃহস্পতিবার অলিম্পিক আয়োজক কমিটির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ।

তাদের এই আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন আইসিসি চেয়ারম্যান নিজেই। ব্রিসবেনে গিয়ে অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান কর্মকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেছেন জয় শাহ।

আগামী শনিবার থেকে ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট শুরু হবে। মাঠে বসে সেই ম্যাচ দেখতে ব্রিসবেনে উড়াল দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সেক্রেটারি।

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলস ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূল অলিম্পিকের আয়োজন হবে লস অ্যাঞ্জেলসে। তবে আসরে ক্রিকেট ম্যাচগুলো হতে পারে আমেরিকার পূর্ব দিকের মায়ামি বা নিউ ইয়র্ক শহরে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত