মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে ছাত্র অধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি « বাংলাখবর প্রতিদিন

মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে ছাত্র অধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি

মো. নাঈম উদ্দিন সিরাজী
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫৪
মো. নাঈম উদ্দিন সিরাজী
আপডেটঃ ১৬ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫৪
Link Copied!

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ। ভোর ৬টায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন ছাত্র অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি আবির সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মালেক, সাবেক উপদপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ অন্তর, সাবেক প্রচার সম্পাদক আরিফ মন্ডল, কাজিপুর উপজেলা সভাপতি মোতালেবসহ বিভিন্ন উপজেলা কমিটির সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে স্বাধীন দেশে স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও আমরা অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবো।”

বিজ্ঞাপন

ছাত্র অধিকার পরিষদের সাবেক সহসভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, “১৯৭১ সালে হানাদার বাহিনীর পতন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত স্বৈরাচার পতনে ছাত্রসমাজের ভূমিকা সবসময়ই অনন্য। এই ঐতিহ্য ধরে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।”

উল্লেখ্য, মহান বিজয় দিবস আমাদের গৌরবময় ইতিহাসের প্রতীক। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত