খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, ৩ জন আটক: জনমনে সন্দেহ « বাংলাখবর প্রতিদিন

মাত্র ১৫ লাখ টাকার জন্য কিশোরদের ডাকাতি!

খেলনা পিস্তল নিয়ে ব্যাংক ডাকাতির চেষ্টা, ৩ জন আটক: জনমনে সন্দেহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫১
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫১
Link Copied!
ব্যাংকের চারপাশে উৎসুক জনতা ও প্রশাসনের উপস্থিতি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কয়েক ঘন্টার ব্যবধানে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে ঢাকার কেরানীগঞ্জের ব্যাংকে হানা দেওয়া তিন ডাকাত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

জানা গেছে, আলোচনার মাধ্যমে ওই তিন ডাকাতকে আত্মসমর্পণ করানো হয়। পরে তাদের সেখান থেকে বের করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ডাকাতরা ব্যাংকে ব্যবস্থাপকসহ যে আট থেকে দশজনকে জিম্মি করে রেখেছিল, তাদের ইতোমধ্যে সুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভল্টও সুরক্ষিত আছে।

এবিষয়ে র‍্যাব–১০ থেকে গণমাধ্যমে জানানো হয়, “চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন তিন ডাকাত। সেই তিনজন যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।”

বিজ্ঞাপন

এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের আত্মসমর্পণে রাজি করানো হয়। ডাকাত দলের সদস্যরা জানালা দিয়ে অস্ত্র সমর্পণ করে। একটি বন্দুক জানালা দিয়ে ফেলা হয়। বাকি অস্ত্র ব্যাগে ভরে বাইরে ফেলে দেয় ডাকাত দলের সদস্যরা। পরে একে একে ডাকাত দলের সদস্যরা বেড়িয়ে আসে। তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তিন ডাকাত সদস্যকে গাড়িতে তুলে নিয়ে যায়।”

তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন ভিন্ন কথা। তারা জানান, “ডাকাত দলের সদস্যরা চিরকূটের মাধ্যমে নিজেদের মোবাইল নম্বর দিয়েছিল। সেই মোবাইল নম্বরের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে তাদেরকে দেখে সন্দেহ হচ্ছে অন্য কিছু। কারণ আটককৃত তিন ডাকাত হলেন শারাফাত (১৬), সিফাত(১৬) ও নিরব (২২)। তাদের বয়স খুবই কম। তাছাড়া তাদের কাছে খেলনা পিস্তল ছিলো। এতো অল্প বয়সে মাত্র ১৫ লক্ষ টাকার জন্য খেলনা পিস্তল নিয়ে দিনেদুপুরে এমন ঝুঁকি কেউ নিবে ? এখানে অন্য কোনো কাহিনী থাকতে পারে।”

এদিকে বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন গণমাধ্যমে বলেন, ‘রূপালী ব্যাংকে ঢুকে পড়া ডাকাতেরা দুটি শর্ত জুড়ে দিয়েছিল। একটি হলো: লুটকৃত ১৫ লাখ টাকা তারা নিতে চায়, অপরটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। তাদের দাবিগুলো মেনে নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

তব এখন অবধি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ডাকাত সদস্যদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।

মূলত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

এদিকে ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর কেরানীগঞ্জ সহ আশেপাশের উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত