গঠিত হলো সরকারি বাঙলা কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি « বাংলাখবর প্রতিদিন

গঠিত হলো সরকারি বাঙলা কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি

বাঙলা কলেজ প্রতিনিধি
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৩
বাঙলা কলেজ প্রতিনিধি
আপডেটঃ ২০ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৩
Link Copied!
নবনির্বাচিত সভাপতি প্রিতম ও সাধারণ সম্পাদক শাহীন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অন্যতম জনপ্রিয় সরকারি বাঙলা কলেজে গঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি। আগামী এক বছরের জন্য আংশিক এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেই সাথে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়েও বলা হয়েছে।

কমিটির প্রধান উপদেষ্টা বিএনপির ভাইস চেয়ারম্যান ও লক্ষীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া কর্তৃক অনুমোদিত হয়। প্রধান উপদেষ্টার পাশাপাশি সম্মতি প্রকাশ করেছেন অন্যান্য উপদেষ্টা গণ।

কলজেটিতে লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতিতে গঠিত হয় উক্ত কমিটি। এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী তানভির হোসেন প্রিতম এবং সাধারণ সম্পাদক হিসেবে হিসাববিজ্ঞান বিভাগের শাহীন হোসেন দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

কমিটির নবনির্বাচিত সভাপতি বলেন, “লক্ষ্মীপুর থেকে বাঙলা কলেজে পড়ালেখা করতে আসা প্রতিটি শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এ সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করবো।গরীব মেধাবী শিক্ষার্থীদের সকল প্রয়োজনে আমরা পাশে থাকবো। এমনকি আমাদের সংগঠন থেকে জেলা পর্যায়ের সকল ভর্তি পরীক্ষার্থীদের থাকা, খাওয়ার সুব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।”

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, “লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় কাজ করবো। রক্তদান সহ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিটি কর্মকান্ডে উদ্বুদ্ধ করবো সবাইকে। আমাদের সংগঠনের স্বাস্থ্যবান সকল শিক্ষার্থী রক্তদান করবে জরুরি মুহুর্তে। এছাড়া কলেজে সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবো আমরা। যারা আর্থিকভাবে দুর্বল তাদের পাশে দাঁড়াবো। ভর্তি ফি বা পরীক্ষার ফি দিতে না পারলে তাদের যথাসাধ্য সাহায্য করবো আমরা।”

বিজ্ঞাপন

এদিকে কলেজে অধ্যয়নরত লক্ষ্মীপুরের শিক্ষার্থীদের কাছে মতামত জানতে চাওয়া হয় কমিটি সম্পর্কে। তারা সকলেই ইতিবাচক মতামত দিয়েছেন। সেইসাথে সকলের সম্মিলিত প্রয়াসে কমিটিকে একটি আদর্শ সংগঠনরূপে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত