বেলকুচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ১:২৬
মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ১:২৬
Link Copied!

সিরাজগঞ্জ বেলকুচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় জীনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলকুচি উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শু’রা সদস্য সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শু’রা সদস্য বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল।

বিজ্ঞাপন

আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম,
বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহবুবুর রশিদ শামীম,সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড দায়িত্বশীল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয় মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শরিফুল ইসলাম (শরিফ), পরে সভাপতি ও সহ সভাপতিদের শপথ পাঠ করান বিশেষ বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান।

বিজ্ঞাপন

বাকি সাধারণ সম্পাদক সহ কমিটি বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের শপথ পাঠ করান নবনির্বাচিত বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।
শপথ শেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে সম্মেলনে শেষ করা হয়।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত