লক্ষ্মীপুরের এনামুল হক শান্ত হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক « বাংলাখবর প্রতিদিন

কঠিন সময়ে ত্যাগী ও পরীক্ষীত কর্মী তিনি

লক্ষ্মীপুরের এনামুল হক শান্ত হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪১
Link Copied!
সমাবেশে ছাত্রদল নেতা শান্ত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বহুল আলোচিত ঢাকা কলেজ ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের ত্যাগী নেতা, লক্ষ্মীপুরের কৃতি সন্তান এনামুল হক শান্ত। শান্ত ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

ঢাকা কলেজ ছাত্রদলে শান্ত শুরু থেকেই জনপ্রিয় ও পরিচিত মুখ। শিক্ষার্থী বান্ধব কর্মকান্ডের মাধ্যমে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী সহ সকলের মাঝেই তার আলাদা গ্রহনযোগ্যতা রয়েছে। কারণ ঢাকা কলেজে এইচএসসি ভর্তি হবার সুবাদে রয়েছে আলাদা পরিচিতি। পরবর্তীতে সমাজবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন ঢাকা কলেজ থেকেই।

দীর্ঘ রাজনীতি জীবনের প্রেক্ষাপটে শান্ত পেয়েছেন একাধিক দায়িত্ব। কারণ তার রাজনেতিক জীবনের পুরোটাই তো দিয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলে। এমনকি বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যখন দলের অনেকেই রাজনৈতিক কর্মসূচিতে আসতো না। ঠিক ওই সময়ে শান্ত’রা কলেজ ফটকে তালা ঝুলানো সহ কঠিন সব কর্মসূচি বাস্তবায়ন করতেন। যার কারণে ত্যাগী ও সাহসীদের মূল্যায়ন হয়তো স্বাভাবিকভাবেই হয়েছে।

বিজ্ঞাপন

২০২৪ এর এই কমিটিতে এনামুল হক শান্ত পেয়েছেন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব। এর বাইরেও শাখা ছাত্রদলের আখতারুজ্জামান ইলিয়াস হল সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি। ইতোপূর্বে শাহীন-জুলহাস কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শান্ত। তারও আগে মাসুদ-সজীব কমিটিতে দায়িত্বে ছিলেন সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ ছাত্রদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়। যেখানে পিয়াল হাসান কে আহ্বায়ক এবং মোঃ মিল্লাত হোসেন কে সদস্য সচিব করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত