নরসিংদীর শিবপুরে ভারতীয় ভেজাল মবিল কারখানা জব্দ, মালিক গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

নরসিংদীর শিবপুরে ভারতীয় ভেজাল মবিল কারখানা জব্দ, মালিক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:৩৮
নরসিংদী প্রতিনিধি
আপডেটঃ ২৭ ডিসেম্বর, ২০২৪ | ৫:৩৮
Link Copied!

শিবপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তথ্যের ভিত্তিতে নরসিংদী ডিবি অভিযান পরিচালনা করে ভারতীয় ভেজাল বাজাজ মবিল প্রস্তুতকারী কারখানা জব্দ করে এবং কারখানার মালিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার রাত দশটা থেকে অভিযান পরিচালনা শুরু হয়। সাড়ে বারটার দিকে কারখানা জব্দ করে কারখানার মালিক জিয়াবুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সরজমিনে গিয়ে জানা যায়, এই অবৈধ ভারতীয় মবিল বাজাজ কারখানার মালিক জিয়াবুর রহমান (৩৮) , চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালামিয়া পাড়া এলাকার মৃত কবির আহমেদের ছেলে। শিবপুরের কামারগাঁও কান্দাপাড়া এলাকার মোরগ ব্যবসায়ী মোঃ বাবুল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থেকে প্রায় ০২ বছর যাবৎ ব্যবসা করে আসছিলো।

বিজ্ঞাপন

আরো জানা যায়, সে নরসিংদীর আশেপাশের বিভিন্ন জায়গায় অবৈধ নকল ভারতীয় বাজাজ মবিলের ডিলারও নিয়োগ দিয়েছে। দুটি রুম ভাড়া নিয়ে সে এই অবৈধ কারখানা পরিচালনা করে আসছিল।

এ সময় তার কাছে মবিল প্রস্তুত করার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এখান থেকে উদ্ধারকৃত মবিলের মালামাল ও প্রস্তুতকৃত মেশিনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮-১০ লাখ টাকা। মবিলে লাল রং মিশিয়ে সেটাকে কালার করে বাজারজাত করতো এই অবৈধ কারখানার মালিক।

এ ধরনের অবৈধ ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সুশীল সমাজের ব্যক্তিরা ও নরসিংদীর সচেতন মানুষ।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত