হোমনায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

ন্যায্য অধিকার চায় কৃষকগণ

হোমনায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মো.রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ৫:৫০
মো.রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ৫:৫০
Link Copied!
কৃষক সমাবেশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের ৩ মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুমিল্লার হোমনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ই জানুয়ারি) বিকাল ৪ টার দিকে দুলালপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে দুলালপুর বাজারে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক ব্যবস্থাপনায় কৃষক সমাবেশে উপস্থিত কৃষকদের মাঝে গামছা ও ক্যাপ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এতে দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ ইয়ানুছ মিয়া প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দুলালপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ হারুন অর রশীদ।

দুলালপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় উদ্ধোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা কৃষকদলের সহ-সভাপতি হাজী আব্দুল হালিম ব্যাপারী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দির নজু, কুমিল্লা (উঃ) জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আবু ইউসুফ, সহ-সাধারণ সম্পাদক মোঃ স্বপন মিয়া, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক কামাল প্রধান, যুগ্ম আহবায়ক শাহ জালাল প্রধান, দুলালপুর ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি আব্দুল্লাহ প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সাত্তার প্রমুখ।

বিজ্ঞাপন

এসময় আরো উপস্থিত, দুলালপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আউয়াল, দুলালপুর ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ ইসমাইল ভূইয়া, কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ লোকমান। দুলালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হালিম, , ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মোসলেম মিয়া, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শ্যামল মাহমুদ, রামকৃষ্ণপুর কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ অলি ভুঁইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কৃষক বাচলে, বাচবে দেশ, আমাদের এ সোনার বাংলাদেশ। কৃষকদের অধিকার আদায়, কৃষির উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকারের সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের একত্রিত প্রচেষ্টায় কৃষকরা তাদের প্রকৃত অধিকার ফিরে পাবে। এ ধরনের কৃষক সমাবেশ দেশের কৃষক সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট নেতারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত