পুনরায় মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, যাত্রী ভোগান্তি চরমে « বাংলাখবর প্রতিদিন

প্রায়শই ত্রুটির ঘটনায় প্রশ্নবিদ্ধ প্রজেক্ট

পুনরায় মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি, যাত্রী ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ২:১১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ২:১১
Link Copied!
মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নতুন করে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে মেট্রোরেলে। যার ফলে শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকেই যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। সঙ্গত কারণেই রীতিমতো ক্ষুব্ধ বিভিন্ন স্টেশনে অপেক্ষমান যাত্রী সাধারণ।

মূলত শনিবার সকাল ৯ টার পর থেকেই এই যান্ত্রিক ত্রুটি শুরু হয়। দুপুর অবধি পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও দেড়টা নাগাদ পুনরায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটার কারণ সম্পর্কে জানতে চাইলে একজন স্টেশন কন্ট্রোলার বলেন, ‘সকালে মতিঝিল থেকে উত্তরা রুটে এখন পর্যন্ত ট্রেনে কোনো সমস্যা হয়নি। তবে উত্তরা থেকে মতিঝিল রুটে কিছুটা সমস্যা হয়েছে। এটা মূলত ট্যাকনিক্যাল প্রবলেম। আমাদের অভিজ্ঞ টিম সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছে। আশা করছি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে।’

বিজ্ঞাপন

যাত্রী চাপ কেমন আছে জানতে চাইলে মিরপুর ১১ স্টেশনের একজন পাবলিক রিলেশনশিপ এসিস্ট্যান্ট বলেন, ‘সকাল থেকেই যাত্রীদের চাপ রয়েছে। একমুখী চলাচলে সাময়িক অসুবিধা হওয়ায় চাপ ক্রমশ বাড়ছে। তবে যারা টিকেট নিয়েছে, তারা চাইলে আমরা টাকা ফেরত দিচ্ছি।’

তবে টিকিট কাউন্টার, প্লাটফর্মে যাত্রীদের প্রচন্ড ভীড় রয়েছে এখনো। তাছাড়া টিকিট কেটে পরবর্তীতে টাকা ফেরত নিতে দাঁড়াতে হচ্ছে লম্বা লাইনে। যা নিয়ে চরম ক্ষুব্ধ যাত্রীরা।

মিরপুর ১১ স্টেশনে সিরিয়ালে দাঁড়ানো আবু রায়হান নামে একজন যাত্রী বলেন, দুপুর ১ টা থেকে দাঁড়িয়ে আছি, এখন প্রায় ২টা বাজে। অথচ এরা কেউ বলছে না যে, ট্রেন আসবে কি না। এটা খুবই বিরক্তিকর।’

বিজ্ঞাপন

সচিবালয়ে জরুরি কাজে বের হওয়া বনিতা ইসলাম বলেন, ‘আমরা দ্রুত পৌঁছানোর জন্য মেট্রোতে আসি। অথচ আধা ঘণ্টা দাড়িয়ে থেকেও ট্রেনের দেখা নেই। ওরা আমাদেরকে বলে দিলেই পারতো, কিন্তু এভাবে আমাদেরকে নাজেহাল করছে কেনো ?

আরেকটি স্টেশনের টিকেট মেশিন অপারেটর বলেন, ‘যাত্রীদের প্রচুর চাপ রয়েছে একথা সত্য। তবে আমরা যাত্রী ভোগান্তি হ্রাসে তাদেরকে টাকা ফেরত দিচ্ছি এবং ত্রুটি সম্পর্কে অবগত করছি। তবে আজকে এতো ভিড় হওয়ার মূল কারণ হলো ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্ট। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সবকিছু রিকভারি হয়ে যাবে।’

রাজধানী বাসির নিকট দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য মেট্রোরেল একটি আশীর্বাদ। তবে প্রায়শই মেট্রোরেলে এমন ট্যাকনিক্যাল বা যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে। যা নিয়ে হতাশ সংশ্লিষ্টরা, ক্ষুব্ধ সাধারণ যাত্রী। এমনকি মেট্রোরেলের নামে কথিত উন্নয়নের আড়ালে লুটপাটের মতো প্রশ্নবিদ্ধ বিষয় গুলোকেও সামনে আনছেন সাধারণ জনগণ। তাদের দাবি- এমন ব্যয়বহুল প্রজেক্ট আরও গুরুত্বের সাথে পরিচালনা করা হোক।

আজকে সমস্যা ঠিক হবে কি না জানতে চাইলে একজন দায়িত্বশীল কর্মকর্তা আশ্বাস দিয়ে বলেন, “এটা মূলত সাময়িক অসুবিধা। আপনারা জানেন, ইতোপূর্বেও এমন ত্রুটি হয়েছে, তবে সেটা স্থায়ী নয়। আজও মাঝে মাঝে ট্রেন চলেছে। আশা করছি সন্ধ্যার মধ্যেই সিস্টেম পুরোপুরি ঠিক হয়ে যাবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত