ছাত্রদল নেতা রাফির উদ্যোগে পল্লবীতে বিশাল বিক্ষোভ মিছিল « বাংলাখবর প্রতিদিন

ছাত্রদল নেতা রাফির উদ্যোগে পল্লবীতে বিশাল বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ | ৭:৪২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৩১ জানুয়ারি, ২০২৫ | ৭:৪২
Link Copied!
মিছিলে নেতৃত্ব দিচ্ছে রাফি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আওয়ামীলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ কার্যক্রম ও দ্রুত বিচারের দাবিতে পল্লবী থানা ছাত্রদলের তরুণ ছাত্রনেতা মাহফুজ আল রাফির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মিরপুরে এই বিক্ষোভ মিছিল হয়।

রাজধানীর পল্লবী তথা বৃহত্তর মিরপুরে রাফি একটি জনপ্রিয় মুখ। তাই তার বিক্ষোভ মিছিলে ছিল শত শত নেতাকর্মীর ঢল।

স্বচ্ছ ইমেজের তরুণ এই ছাত্রনেতা স্কুল জীবন থেকেই রাজনীতির হাতেখড়ি পান। কলেজ জীবনে রাফি পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হোন। সেই সুবাদে মিরপুর, পল্লবী অঞ্চলে রাফির সুনামের কোনো কমতি নেই।

বিজ্ঞাপন

এদিন বিকেল ৩ টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১নং স্ট্যান্ড থেকে অরিজিনাল ১০ হয়ে কালশি পর্যন্ত পৌঁছায়। সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন রাফি ও তার নেতাকর্মীরা। সমাবেশে স্বল্প পরিসরে রাফি সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

শুধুমাত্র আজকের সমাবেশই নয়। লোক দেখানোর উদ্দেশ্যে মিডিয়া কভারেজ না করলেও রাফি বরাবরই দলীয় কর্মসূচিতে সক্রিয় থেকেছে। সবশেষ ছাত্রজনতার কালজয়ী আন্দোলনে রাফি শুরু থেকেই অগ্রনী ভূমিকা পালন করেন। আন্দোলনে খেয়েছেন মার, হয়েছেন গুরুতর জখম। ছাত্রলীগ, আওয়ামী লীগের হামলা, পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাশ সহ্য করেও রাফি টিকে ছিলেন আন্দোলনের মাঠে। তাইতো রাফির সমর্থক, নেতাকর্মীরা বিশ্বাস করেন- রাফি একদিন যোগ্য পদ পাবেন, পল্লবী তথা বৃহত্তর মিরপুরের সম্মান রাখবেন।

বিজ্ঞাপন

শুক্রবারের এই বিক্ষোভ মিছিলে পল্লবী থানা ছাত্রদলের ছাত্রনেতা আব্দুর রহিম, রাইয়াত মামুন, মোঃ জিসান, ফাহিম মুনতাছির খান শুভ্র, মহিবুল্লাহ রিফাত, ইউসুফ আবদুল্লাহ, আদর সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত