ব্যবসায়ীকে মারধর করে ৫ লক্ষ টাকা ছিনতাই করলো আ'লীগ নেতা « বাংলাখবর প্রতিদিন

ব্যবসায়ীকে মারধর করে ৫ লক্ষ টাকা ছিনতাই করলো আ’লীগ নেতা

এস এম কাশেম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৫৮
এস এম কাশেম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:৫৮
Link Copied!
ভুক্তভোগী অহিদুল শিকদার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নড়াইলের কালিয়ায় বালু ব্যবসায়ীকে মারধর করে ৫ লক্ষাধিক টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। ভুক্তভোগী ও স্থানীয়রা সরাসরি দুষছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকে।

রোববার (৯ ফেব্রুয়ারী) আনুমানিক রাত ৮.৩০ মিনিটে নড়াইলের কালিয়া পৌর ৯ নম্বর ওয়ার্ডের কুলশুর বাজারে ওই ঘটনাটি ঘটে বলে অভিযোগ এসেছে।

ভুক্তভোগী অহিদুল শিকদার জানান, “অভিযুক্ত ওবায়দুল্লাহ শেখ কালিয়া পৌর ৯ নং ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক লীগের এক নম্বর যুগ্ন আহবায়ক সহ ফেলু শেখ, আলম শেখ, অতর্কিতভাবে আমাকে হামলা করে ৫ লক্ষ ১৪ হাজার টাকা ছিনতাই করে। দেশীয় অস্ত্র নিয়ে তারা আমার শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে।”

বিজ্ঞাপন

ঘটনার বিস্তারিত বর্ণনা করে অহিদুল শিকদার বলেন, “কুলশুর ঘাটে বালুর নৌকা আসায় তার কাছে থাকা নগদ ৩ লক্ষ টাকা নিয়ে পরিশোধ করার জন্য রওনা হয়। যাওয়ার পথে আরও কিছু বাকি টাকা কালেকশন করে মোট ৫ লক্ষ ১৪ হাজার টাকা ছিলো। কুলশুর বাজার নামক স্থানে পৌঁছালে সন্ত্রাসীরা এই আক্রমণ করে।এ-সময় স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে টাকা ছিনতাই করে নিয়ে চলে যায়।”

ভুক্তভোগী অহিদুল শিকদার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের ঘটনার বিস্তারিত জানান।

বিজ্ঞাপন

রোববার এই প্রতিবেদন লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সেই সাথে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ভুক্তভোগী।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত