রাজারহাটে জমিজমার জের ধরে লাঠির আঘাতে ১জনের মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

রাজারহাটে জমিজমার জের ধরে লাঠির আঘাতে ১জনের মৃত্যু

মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮
মোঃ রেজাউল হক, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
আপডেটঃ ১০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৮
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বেলাল মিয়া (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের টোঙ্গারকুটি গ্রামের মৃত-গফুর মিয়ার পুত্র। এসময় উভয় পক্ষে ৬ব্যক্তি আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, উক্ত গ্রামের বেলাল গংয়ের সাথে একই গ্রামের টাংরু মিয়ার পুত্র ফারুক গংয়ের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে বেলাল সহ তার লোকজন বিরোধপূর্ণ জমিতে নামলে এতে ফারুক, মাইদুল ও সুজন সহ তার লোকজন বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই প্রাণ যায় বেলালের।

এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে টাংরু মিয়ার স্ত্রী রেহানা বেগম (৬৮) এর অবস্থা আশংকা জনক। সোমবার বিকেলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এঘটনায় রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত