চৌহালীতে প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন « বাংলাখবর প্রতিদিন

চৌহালীতে প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন

চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৭
চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৭
Link Copied!

সিরাজগঞ্জের চৌহালীতে এই প্রথমবারের মত জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের মেজর (অবঃ) মনজুর কাদের কারিগরি কলেজ মাঠে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম।

প্রধান বক্তা জেলা নায়েবে আমির ও সাবেক বেলকুচি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম। চৌহালী উপজেলা জামায়াতের আমির মাও. আবু সাইদ মোঃ সালেহ সভাপতিত্ব করেন।

এসময় টাঙ্গাইল জেলা আমির আহসান হাবীব মাসুদ, বেলকুচি উপজেলা আমির ও সাবেক প্যাণেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা ইসলামি ছাত্র শিবিরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, জামায়াত প্রতিষ্ঠার পর যমুনার ভাঙন কবলিত দুর্গম চৌহালী উপজেলায় এই প্রথমবারে মত প্রকাশ্যে কর্মী সম্মেলনে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জামায়াত নেতৃবৃন্দ সহ  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, রাজশাহী বিভাগের মধ্যে সরকারি ভাবে দুর্ঘম ঘোষিত চৌহালী উপজেলা।  দুর্গম চৌহালীতে ইতোপূর্বে যত জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন সবাই নিজেদের ভাগ্যের উন্নয়ন করলেও জনগনের কোন উন্নয়ন করেনি। নদী ভাঙন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বঞ্চিত চৌহালীবাসিকে সিদ্ধান্ত নিয়ে আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তির পাশে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

বিষয়:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত