ছাত্রদের দলের নাম হচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’ « বাংলাখবর প্রতিদিন

ছাত্রদের দলের নাম হচ্ছে ‘জাতীয় নাগরিক পার্টি’

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২২
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২২
Link Copied!

দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই। সব ঠিক থাকলে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সেই প্রতীক্ষার অবসান হবে। আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে দলটি। ইতোমধ্যে দলের নামও চূড়ান্ত করা হয়েছে। রাখা হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আজ বৃহস্পতিবার দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের শীর্ষ ৬ পদের নেতৃত্ব এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

সবশেষ তথ্যমতে, দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ। আর যুগ্ম সদস্য সচিব হচ্ছেন সামান্তা শারমিন।

বিজ্ঞাপন

নতুন এই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটবে। শুরুতে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত