হোমনায় বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানোর অভিযোগ

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ১০:৩৭
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ১০:৩৭
Link Copied!

কুমিল্লার হোমনায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩ নং দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তার পরিবারের বিরুদ্ধে কুৎসা রটনোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের ছোট ভাই মো. জালাল উদ্দিন সরকার।

শনিবার (১ মার্চ) দুপুরে ৩নং দুলালপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সম্মেলনে লিখিত বক্তব্যে জালাল উদ্দিন সরকার জানান, “দুলালপুর ইউনিয়নকে মাদক মুক্তকরার লক্ষ্যে আমার ভাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন সরকারের নেতৃত্বে গ্রামবাসি দুলালপুর কাশিপুর গ্রামের মাদক কারবারিদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহন করেন। তাদেরকে মাদক ব্যবসা থেকে বিরত থাকার জন্য আহবান জানাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই চিহৃিত চক্রটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে সামাজিক ভাবে আমাদের মান-সম্মান ক্ষুন্ন ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম “আলোকিত দুলালপুর” নামক একটি ফেসবুক আইডি থেকে আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে নানা রকম কুরুচিপূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য পোস্ট করে গুজব এবং কুৎসা রটাতে থাকে। যা আমাদের জন্য মান হানিকর। যা কোন ভাবেই গ্রহণ যোগ্য নয়।

তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা এ মিথ্যা ও বানোয়াট গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত ফেইজবুক আইডির মালিক কে খুজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে আমি এবং আমার ভাই বাদী হয়ে হোমনা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। ডায়েরী নং -১১৯০ তারিখ ২৮/২/২০২৫ খ্রি.”

বিজ্ঞাপন

হোমনা থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত